
চট্টগ্রামের বোয়ালখালীতে এন মোহাম্মদ প্লাস্টিক কারখানার শ্রমিকেরা বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বিক্ষোভ করেছেন। এ সময় শ্রমিকেরা সাংবাদিক ও পুলিশের ওপর চড়াও হন এবং কিছু সময় তাঁদের অবরুদ্ধ করে রাখেন।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন দৈনিক সংবাদ পত্রিকার দেবাশীষ বড়ুয়া রাজু (৫৫) ও দৈনিক পূর্বকোণ পত্রিকার পূজন সেন (৩৯)।
জানা যায়, বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বৃহস্পতিবার এন মোহাম্মদ প্লাস্টিক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেন। এ সময় সেখানে উপস্থিত শ্রমিকেরা সাংবাদিক ও পুলিশের ওপর চড়াও হয় এবং কিছু সময় তাঁদের অবরুদ্ধ করে রাখেন।
খবর পেয়ে বোয়ালখালী থানা-পুলিশ, শিল্প পুলিশ ও প্রেসক্লাবের নেতারা ঘটনাস্থলে পৌঁছালেও কারখানার ভেতরে প্রবেশ করতে পারেননি। দীর্ঘ চেষ্টার পর অবরুদ্ধ হয়ে পড়া সাংবাদিক ও ভেতরে থাকা শিল্প পুলিশের এএসআই মিজানকে উদ্ধার করা হয়। পরে আহত সাংবাদিকদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
এ বিষয়ে কথা বলতে মালিক ও শ্রমিকপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে কাউকে পাওয়া যায়নি।
জানতে চাইলে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, অবরুদ্ধ হয়ে পড়া আহত দুই সাংবাদিককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ আইনশৃঙ্খলা রক্ষায় কারখানার বাইরে অবস্থান করছে।

আগামীকাল সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুরে আসছেন। জেলার কাহারোল উপজেলার সাহাপাড়া খাল খননের মাধ্যমে দেশের ৫৩টি স্থানে খালখনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি।
১ ঘণ্টা আগে
১ মার্চ গাজীপুর, পঞ্চগড়, কুষ্টিয়া, নেত্রকোনা ও চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকদের (ডিসি) প্রত্যাহার করে সরকার।
২ ঘণ্টা আগে
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বহাল করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দেওয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। গত বৃহস্পতিবার (১২ মার্চ) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ৭৪ পৃষ্ঠার এ রায় প্রকাশ করা হয়। রায়টি লিখেছেন সাবেক প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। গত বছরের ২০ নভেম্বর ওই রায় দিয়েছিলেন আপিল বিভাগ।
২ ঘণ্টা আগে
পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, লাইলাতুল কদর মহিমামণ্ডিত ও বরকতময় এক রাত।
৪ ঘণ্টা আগে