চট্টগ্রামে পারিবারিক কলহে গৃহবধূকে ইট দিয়ে আঘাত করে হত্যার পর থানায় এসে আত্মসমর্পণ করেছেন স্বামী। গতকাল শনিবার সন্ধ্যায় নগরীর পতেঙ্গা থানার দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম হালিমা আক্তার রুহি (৩০)। তাঁর স্বামীর নাম জহিরুল ইসলাম, তিনি পেশায় লেগুনাচালক। দুজনের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ ইউনিয়নের সোনাপুর এলাকায়।
জানতে চাইলে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা আহম্মেদ আজকের পত্রিকাকে বলেন, পারিবারিক কলহে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জহিরুল ইসলাম পাশে থাকা ইট দিয়ে হালিমা আক্তারের মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ঘটনার পর জহিরুল ইসলাম শিশুসন্তানকে সঙ্গে নিয়ে সরাসরি পতেঙ্গা থানায় এসে আত্মসমর্পণ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।

আগামীকাল সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুরে আসছেন। জেলার কাহারোল উপজেলার সাহাপাড়া খাল খননের মাধ্যমে দেশের ৫৩টি স্থানে খালখনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি।
১ ঘণ্টা আগে
১ মার্চ গাজীপুর, পঞ্চগড়, কুষ্টিয়া, নেত্রকোনা ও চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকদের (ডিসি) প্রত্যাহার করে সরকার।
২ ঘণ্টা আগে
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বহাল করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দেওয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। গত বৃহস্পতিবার (১২ মার্চ) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ৭৪ পৃষ্ঠার এ রায় প্রকাশ করা হয়। রায়টি লিখেছেন সাবেক প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। গত বছরের ২০ নভেম্বর ওই রায় দিয়েছিলেন আপিল বিভাগ।
২ ঘণ্টা আগে
পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, লাইলাতুল কদর মহিমামণ্ডিত ও বরকতময় এক রাত।
৪ ঘণ্টা আগে