
সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যেতে লিবিয়ায় অনুপ্রবেশের পর দেশটির বেনগাজির গানফুদা বন্দিশালায় আটকে থাকা আরও ১৭৪ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে এনেছে সরকার।
আজ মঙ্গলবার সকাল ৬টায় বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে তাঁদের দেশে ফিরিয়ে আনা হয়। এ নিয়ে লিবিয়ার বন্দিশালায় আটক থাকা ও দেশটিতে অবৈধ হয়ে পড়া ২ হাজার ৫১২ জনকে দেশে ফিরিয়ে আনা হলো।
লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইএমও) সহযোগিতায় এই ১৭৪ জনকে দেশে ফেরানো হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এর আগে গত ২৬ ফেব্রুয়ারি ১৭৫, ৬ মার্চ ১৬৫, ১ এপ্রিল ১৭৫, ২৩ এপ্রিল ১৭৪, ৭ মে ১৭৪, ২০ মে ১৭০, ১ জুন ১৭৪, ২৪ জুন ১৭০, ২৫ জুন ১৭২, ৭ জুলাই ১৭৪, ১৬ জুলাই ১৭১ ও ৭ আগস্ট ৩৪০ জনকে দেশে ফিরিয়ে আনা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফিরিয়ে আনা বাংলাদেশিদের বেশির ভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশে মানব পাচারকারীদের সহযোগিতায় লিবিয়ায় প্রবেশ করেন। তাঁদের অনেকেই লিবিয়ায় বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে তাঁদের পথখরচা, কিছু খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে।
জনসচেতনতা বাড়াতে লিবিয়ার বন্দিশালা থেকে ফেরত আসা বাংলাদেশিদের তাঁদের দুর্বিষহ অভিজ্ঞতা সবাইকে জানানোর অনুরোধ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে গিয়ে আশ্রয় নেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন থেকে সেখানেই অবস্থান করতেন তিনি। এ প্রসঙ্গে ঢাকায় ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী বলেছেন, ‘শেখ হাসিনা ঢুকতে দেওয়া ছাড়া ভারতের হাতে আর কোনো সুযোগ ছিল না।’
৭ মিনিট আগে
জেলেদের জীবনযাত্রা নির্বাহে মানবিক সহায়তা হিসেবে ভিজিএফের এসব চাল বিতরণ করা হবে। বরাদ্দের তালিকায় ঢাকা বিভাগের বিভিন্ন জেলার পাশাপাশি শরীয়তপুর, মাদারীপুর, রাজবাড়ী, কিশোরগঞ্জ, মানিকগঞ্জসহ দেশের ইলিশ আহরণ-সংশ্লিষ্ট বিভিন্ন জেলার জেলে পরিবার অন্তর্ভুক্ত রয়েছে।
১ ঘণ্টা আগে
শর্ত অনুযায়ী, মুক্তিযোদ্ধার মরদেহ সৎকার, সমাহিত ও মরদেহ পরিবহন ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে এ অর্থ ব্যয় করা যাবে না। অর্থ ব্যয়ের ক্ষেত্রে সরকারি আর্থিক বিধি-বিধান ও নিয়মাচার যথাযথভাবে অনুসরণ করতে হবে। কোনো অনিয়ম হলে সংশ্লিষ্ট বিতরণকারী কর্তৃপক্ষকে দায়ী থাকতে হবে।
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী বলেন, বঙ্গোপসাগরীয় অঞ্চলটি এমন একটি এলাকায় পরিণত হোক—যেখানে প্রতিটি রাষ্ট্র একসঙ্গে বিকশিত হবে, পারস্পরিক সমান সুবিধা গ্রহণ করবে এবং নাগরিকেরা অর্থবহ সহযোগিতার হাতকে প্রসারিত করবে। বাংলাদেশ এ ক্ষেত্রে তার যথাযথ ভূমিকা পালনে সম্পূর্ণ প্রস্তুত।
৩ ঘণ্টা আগে