
চট্টগ্রামের পলোগ্রাউন্ডে আওয়ামী লীগের জনসভায় ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভাষণ শুরুর আগে দুরবিন দিয়ে পলোগ্রাউন্ড মাঠে কত মানুষ তা দেখে নেন এক পলকে। তারপর মাইকে এসে চট্টগ্রামের ভাষায় বলেন, ‘অনারা ক্যান আছন, বেইয়াগগুন গম আছননি। পেটু পুরেদে, তাই চাইতো আসসি (চট্টগ্রামের মানুষ আপনারা কেমন আছেন। সবাই ভালো আছেন-তো, পেট পুরে তাই আপনাদের দেখতে এলাম)।’
শেখ হাসিনা বলেন, ‘খালেদা জিয়া জনগণের ভোট চুরি করে ক্ষমতায় এসেছিল। সেজন্য জনগণ মেনে নেয়নি। তাই তিনি বাধ্য হন পদত্যাগ করতে। সে কথা বিএনপির মনে রাখা উচিত। ওরা ভোটে যেতে চায় অবৈধ উপায়ে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা ৩টা ৫ মিনিটে পলোগ্রাউন্ডের জনসভাস্থলে এসে পৌঁছান। বক্তব্য শুরু করেন সাড়ে ৩টায়। এর আগে প্রধানমন্ত্রী চট্টগ্রামের জনসভায় ২৯টি প্রকল্পের উদ্বোধন করেন। আর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন চারটি প্রকল্পের।
প্রধানমন্ত্রী বলেন, ‘চট্টগ্রামের মানুষের জন্য ২৯টি প্রকল্প উদ্বোধন করেছি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—ফটিকছড়ি ও হাটহাজারী উপজেলায় হালদা নদী ও ধুরং খালের তীর সংরক্ষণ ও বন্যানিয়ন্ত্রণ প্রকল্প; সীতাকুণ্ড, ফটিকছড়ি ও রাউজানে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, নাসিরাবাদে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রশিক্ষণ দপ্তর সংস্কার ও আধুনিকায়ন; নগর ও উপজেলার ১৪টি বিদ্যালয়ের ভবন, মিরসরাই ও লোহাগাড়ায় ১০ শয্যার মা ও শিশু কল্যাণ কেন্দ্র, হর্টিকালচার সেন্টারের প্রশিক্ষণ ও অফিস ভবন ইত্যাদি। এসব নির্মাণকাজে ব্যয় হয়েছে ১ হাজার ৮৯৭ কোটি টাকা।’

খাদ্য, পরিবেশ, কৃষি বিপণন, ট্রেডমার্কস, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর; জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট, গভর্ন্যান্স ইনোভেশন ইউনিট, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোতে নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার।
১ ঘণ্টা আগে
স্মার্টফোনের দাম কমিয়ে আড়াই থেকে তিন হাজারে আনার লক্ষ্যে কাজ করছেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। তিনি বলেছেন, বাংলাদেশের মোবাইল ব্যবহারকারীদের ৫০ শতাংশই স্মার্টফোন ব্যবহার করেন না। একটা ফিচার ফোন ৯০০ থেকে ১০০০ টাকায় মানুষ কিনতে পারে।
২০ ঘণ্টা আগে
বিগত সময়ে শিক্ষাব্যবস্থা পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছিল উল্লেখ করে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, পরীক্ষা ছাড়াই ৯৮ শতাংশ পাস করানোর মতো ধারা থেকে বেরিয়ে এসে শিক্ষার প্রকৃত মান ফিরিয়ে আনতে কাজ করছে সরকার।
২১ ঘণ্টা আগে
আন্তজেলা ও দূরপাল্লার বিভিন্ন রুটের বাসযাত্রীদের জন্য নতুন নির্ধারিত ভাড়ার তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ। পাশাপাশি ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর রুটে পুনর্নির্ধারিত ভাড়ার তালিকাও প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি...
২১ ঘণ্টা আগে