
পবিত্র ঈদুল ফিতর উদযাপনের লক্ষ্যে রাজধানী ঢাকাসহ সারা দেশে ঈদের জামাতের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামীকাল শনিবার সকাল সাড়ে ৮টায় হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে বা অন্য কোনো অনিবার্য কারণে মাঠে জামাত সম্ভব না হলে সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
জাতীয় ঈদগাহের এই প্রধান জামাতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ সাধারণ মুসল্লিদের সঙ্গে ঈদের নামাজ আদায় করবেন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের তথ্যমতে, আশপাশের সড়ক ও খোলা জায়গা মিলিয়ে এবার জাতীয় ঈদগাহে প্রায় ৯০ হাজার থেকে ১ লাখ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন।
ভিআইপিদের জন্য বিশেষ ব্যবস্থা ছাড়াও সাধারণ মুসল্লিদের মধ্যে ৩১ হাজার পুরুষ এবং ৩ হাজার ৫০০ নারীর জন্য আলাদা নামাজের জায়গা ও পর্দা নিশ্চিত করা হয়েছে। ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার জানিয়েছেন, ঈদগাহ ময়দান ও আশপাশের এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত ও সুদৃঢ় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাজধানীতে এ বছর মোট ১ হাজার ৭৭১টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে, যার মধ্যে ১২১টি ঈদগাহ ও ১ হাজার ৫৯৯টি মসজিদ রয়েছে।
বায়তুল মোকাররমে ৫টি জামাত
প্রতিবছরের মতো এবারও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, প্রথম জামাত সকাল ৭টায় শুরু হয়ে পর্যায়ক্রমে সকাল ৮ টা,৯ টা, ১০টা এবং সর্বশেষ জামাত বেলা পৌনে ১১টায় অনুষ্ঠিত হবে। এছাড়া আগারগাঁওয়ের পুরোনো বাণিজ্য মেলার মাঠে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় সকাল ৮টায় প্রায় ২৫ হাজার মুসল্লির জন্য বড় একটি জামাতের আয়োজন করা হয়েছে।
ঢাকার বাইরের যত বড় জামাত
শোলাকিয়া ঈদগাহ: কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ ময়দানে এবার ১৯৯ তম ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টায়। রেওয়াজ অনুযায়ী জামাত শুরুর আগে তিনবার বন্দুকের ফাঁকা গুলি ছোড়া হবে। মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে ‘শোলাকিয়া এক্সপ্রেস’ নামে দুটি বিশেষ ট্রেন চলাচল করবে।
দিনাজপুর গোর-এ-শহীদ ময়দান: দিনাজপুরের প্রায় ২২ একর আয়তনের এই বিশাল মাঠে সকাল ৯টায় বড় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এটি দেশের অন্যতম বৃহৎ ঈদ জমায়েত হিসেবে পরিচিত।
চট্টগ্রাম: বন্দরনগরী চট্টগ্রামে প্রধান জামাত অনুষ্ঠিত হবে জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে সকাল ৮টায়। দ্বিতীয় জামাত হবে পৌনে ৯টায়। এ ছাড়া জেলা প্রশাসনের উদ্যোগে জেলা স্টেডিয়ামের জিমনেসিয়াম মাঠে সকাল সাড়ে ৮টায় আরেকটি জামাত অনুষ্ঠিত হবে।
সব মিলিয়ে দেশজুড়ে এখন উৎসবের আমেজ। সঠিক সময়ে জামাতে শরিক হতে এবং নির্বিঘ্নে নামাজ আদায় নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরলস কাজ করে যাচ্ছে।

কোম্পানিগুলো দেশে এলপি গ্যাসের পর্যাপ্ত মজুতের কথা বলার পর বাজারে সংকট আরও তীব্র হয়েছে। সুযোগসন্ধানী ব্যবসায়ীরা মানুষের প্রয়োজনকে কাজে লাগিয়ে দাম বাড়িয়ে চলেছেন। বাজারে তদারকি না থাকায় তাঁরা ১২ কেজি গ্যাসের সিলিন্ডারের দাম এক সপ্তাহের ব্যবধানে আদায় করছেন ২ হাজার ৬০০ টাকা।
৮ ঘণ্টা আগে
আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম। এই কূটনৈতিক মিশন চালুর মাধ্যমে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যে দ্বি-পাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে এক নতুন মাইলফলক উন্মোচিত হলো...
১২ ঘণ্টা আগে
ফাউন্ডেশন আহমদ রফিকের সংগৃহীত বই, বিভিন্ন সাময়িকী, স্মারক প্রভৃতি নিয়ে একটি বেসরকারি সংস্থার কার্যালয়কে অস্থায়ী কার্যালয় হিসেবে ব্যবহার করছে। একজন ভাষাসংগ্রামীর সংগৃহীত বইপুস্তক, ব্যবহার্য, নামাঙ্কিত প্রতিটি সামগ্রীই মহামূল্যবান। অমূল্য সম্পদ হিসেবে ফাউন্ডেশন সেগুলো আগলে রাখার চেষ্টা করছে।
১৪ ঘণ্টা আগে
বাংলাদেশ সেনাবাহিনীর সব সেনাসদস্যের উদ্দেশে সেনাবাহিনী প্রধানের নিয়মিত দরবার অনুষ্ঠিত হয়েছে। দরবারে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সেনাসদস্যদের পেশাগত দক্ষতা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন...
১৪ ঘণ্টা আগে