
রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়ায় অবস্থিত জে এস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল চেকআপ সেন্টারটির সব ধরনের কার্যক্রম বন্ধ করেছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন স্বাস্থ্য অধিদপ্তর।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় খতনা করাতে গিয়ে ভুল চিকিৎসায় আহনাফ তাহমিন আয়মান (১০) নামে এক শিশুর মৃত্যু হয়। শিশুটির অভিভাবকের অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ বুধবার সকালে খবর পেয়েই তৎক্ষণাৎ ব্যবস্থা নিতে নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
আজ সকালে খবরটি জেনেই স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল) ডা. মঈনুল আহসানকে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পাঠান এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন। পরিচালক (হাসপাতাল) জে এস ডায়াগনস্টিক সেন্টারে উপস্থিত হয়ে হাসপাতালটির যাবতীয় কার্যক্রম বন্ধ ঘোষণা করেন এবং স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেনকে কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন এ ঘটনার পরিপ্রেক্ষিতে এক বিশেষ বিবৃতিতে বলেন, ‘এই ঘটনায় আমি অত্যন্ত মর্মাহত। কিছুদিন আগেও এমন একটি ঘটনা আমরা লক্ষ করেছি। সে ঘটনায় আমরা উপযুক্ত ব্যবস্থাও নিয়েছি। তবে সেই ঘটনার পরও যারা সতর্ক হতে পারেনি, এ রকম আর কারও কোনো রকম দায়িত্বে অবহেলা বা গাফিলতি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। দোষী প্রমাণিত হলে, স্বাস্থ্যকেন্দ্রটির বিরুদ্ধে শুধু কঠোর ব্যবস্থা নেওয়াই হবে না, ঘটনায় দায়িত্বে অবহেলাকারী দোষীদেরও কঠোর শাস্তি নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে, যাতে পরবর্তী সময় আর কোনো প্রতিষ্ঠান এ রকম গুরুদায়িত্বে অবহেলা করতে সাহস না পায়। চিকিৎসায় অবহেলা পাওয়া গেলে চিকিৎসকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’
অন্যদিকে, রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ঘটে যাওয়া অন্য আরেকটি ঘটনার পরিপ্রেক্ষিতেও একটি বিবৃতি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। স্বাস্থ্যমন্ত্রী জানান, রাজধানীর ল্যাবএইড হাসপাতালে এন্ডোসকপি করাতে গিয়ে একজনের মৃত্যুর ঘটনায় গতকাল সেখানে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পরিদর্শন করা হয়েছে। প্রতিবেদন আগামীকাল বৃহস্পতিবার হাতে আসবে। প্রতিবেদন দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, এ ঘটনায় শিশু আহনাফের বাবার মামলার পরিপ্রেক্ষিতে সেখান থেকে একজন পরিচালক ও একজন অ্যানেসথেসিওলজিস্টকে পুলিশ এরই মধ্যে গ্রেপ্তার করেছে। এ ঘটিনার পরিপ্রেক্ষিতে আগামী ২৫ ফেব্রুয়ারি মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট সব ব্যক্তির সঙ্গে জরুরি বৈঠক করবেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

গাবতলীতে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) স্থাপন করেছে আধুনিক ‘ভ্যাপার হিট ট্রিটমেন্ট’ (ভিএইচটি) প্ল্যান্ট। এটি এমন একটি পরিবেশবান্ধব প্রযুক্তি, যেখানে নির্দিষ্ট তাপমাত্রা ও বাষ্প ব্যবহার করে ফলমূল ও শাকসবজিকে পোকা ও জীবাণুমুক্ত করা হয়...
২ ঘণ্টা আগে
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানমকে এই মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করেছে সরকার। আজ সোমবার ফাহমিদা খানমকে ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
২ ঘণ্টা আগে
সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদান। এ সময় রাষ্ট্রদূত বাংলাদেশকে মাদ্রিদ সাংস্কৃতিক সম্মেলনে যোগদানের আমন্ত্রণ জানান। পাশাপাশি তাঁরা দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় নিয়ে আলোচনা করেন।
৩ ঘণ্টা আগে
নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসনব্যবস্থা আরও শক্তিশালী করতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। একই সঙ্গে নিরাপদ অভিবাসন, প্রত্যাবর্তনকারী অভিবাসীদের পুনর্বাসন ও নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে বাংলাদেশের অর্জনের প্রশংসা করেছে সংস্থাটি।
৩ ঘণ্টা আগে