
নিরাপদে খতনা করানোর জন্য শিশু আয়ানকে গত ৩১ ডিসেম্বর নেওয়া হয়েছিল রাজধানীর বাড্ডা-সাঁতারকুল এলাকার ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে খতনা করানোর জন্য পুরোপুরি অচেতন করা হয় তাকে। কিন্তু অচেতন করা হলেও তার আর জ্ঞান ফেরেনি। অবশেষে গতকাল রোববার রাতে তার মৃত্যু হয়।
টানা ৮ দিন লাইফ সাপোর্টে থাকার পর গতকাল রোববার রাতে শিশু আয়ানকে মৃত ঘোষণা করেন গুলশানের ইউনাইটেড হাসপাতালের চিকিৎসকেরা। আজ সোমবার সকালে আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন আয়ানের বাবা শামীম আহমেদ।
আয়ানের বয়স ৫ বছর নয় মাস। তাদের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জের কায়েতপাড়া এলাকায়। গত ৩১ ডিসেম্বর সাঁতারকুলের ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে খতনা করানোর জন্য আনা হয় আয়ানকে। সেদিন বেলা ৯টায় খতনা করার জন্য তাকে পুরোপুরি অজ্ঞান করা হয়। খতনার পর ১১টায়ও জ্ঞান না ফিরলে গুলশানের ইউনাইটেড হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয় আয়ানকে।
রোববার রাতে আয়ানের লাইফ সাপোর্ট খুলে নিয়ে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।
আয়ানের বাবা শামীম আহমেদ বলেন, ‘নিরাপদে যেন খতনাটা হয় তার জন্যই বেশি টাকা গেলেও হাসপাতালটিতে নিয়ে গেলাম। কিন্তু তাদের ভুলের কারণে আজ আমার ছেলেটা মারা গেছে। তাদের শাস্তি চাই। তাদের যেন ফাঁসি দেওয়া হয়। আর কেউ যেন এমন ভুলের কারণে মারা না যায়।’
এর আগে, গত ৫ জানুয়ারি শামীম আহমেদ জানিয়েছিলেন—আয়ান তাদের বড় ছেলে। তার ৬ মাসের মেয়ে আছে।

লক্ষ্মীপুরের রায়পুরে ঘরে ঢুকে কোপানো মা ও তিন মেয়েই মারা গেছে। আজ বৃহস্পতিবার সকালে পৌরসভার ধানহাটা ডাকাতিয়া নদীর পাড় এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলো শাহীনুর বেগম (৪০), তাঁর বড় মেয়ে সায়মা আক্তার (১৮), মেজ মেয়ে কলেজশিক্ষার্থী ইকরা আক্তার (১৬) ও ছোট মেয়ে শিফা আক্তার (৯)।
১ ঘণ্টা আগে
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে ইউপিডিএফের তিন সদস্যকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে মাটিরাঙ্গা সদর ইউনিয়নের রেখুং পাড়া থেকে তাদের আটক করা হয়। অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় একনলা বন্দুক, গুলি, ম্যাগাজিন, চাকুসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।
২ ঘণ্টা আগে
শরীয়তপুরের ডামুড্যায় গাছ থেকে লেবু পাড়তে গিয়ে বিষধর সাপের ছোবলে নিলুফা বেগম (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে ডামুড্যা উপজেলার চরনারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
মানিকগঞ্জের ঘিওরে ‘গ্রামীণ সমাজ উন্নয়ন সংস্থা’-এর মালিক মোঃ নাসির উদ্দিনের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্ত গ্রাহকেরা। তারা সঞ্চিত টাকা ফেরত, নাসির উদ্দিনের গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।
২ ঘণ্টা আগে