সামাজিক সুরক্ষা বেষ্টনীর সুবিধাভোগী বাছাইয়ে কোনো অনিয়ম হলে, কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, ‘প্রান্তিক পর্যায়ে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে বিভিন্ন ভাতার ব্যবস্থা করেছে সরকার। বর্তমানে সবকিছু অনলাইন হওয়ায় ভাতা প্রাপ্তিতে কোনো দুর্নীতির সুযোগ নেই। তবে সুবিধাভোগী বাছাইয়ে কোনো অনিয়মের তথ্য পেলে, কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
আজ রোববার সকালে রংপুর জেলা সমাজ সেবা কমপ্লেক্সে ক্যানসার, কিডনি, লিভার সিরোসিসসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগী ও অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে চেক ও বাই সাইকেল বিতরণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
প্রতিবন্ধীদের সেবার বিষয়ে মন্ত্রী বলেন, ‘প্রতিবন্ধীদের সেবা দেওয়ার লক্ষ্যে দেশে ১১০টি প্রতিবন্ধী সহায়তা ও সেবা কেন্দ্র রয়েছে। এটি পর্যায়ক্রমে দেশের প্রতিটি উপজেলায় করার পরিকল্পনা আছে। এ ছাড়াও দেশের প্রত্যেকটি জেলা ও উপজেলা পর্যায়ের সমাজসেবা অফিস কমপ্লেক্সে আলাদা করে প্রতিবন্ধী কর্নার খুলে সেবা নিশ্চিত করা হবে।’
দীপু মনি আরও বলেন, ‘মেডিকেল সায়েন্সে যে ১৩ ধরনের প্রতিবন্ধী রয়েছে তাদেরকে দ্রুত চিহ্নিত করে চিকিৎসা, শিক্ষা, প্রশিক্ষণসহ পুনর্বাসনের ও বিষয়ে সরকার আন্তরিকভাবে কাজ করছে। এ ছাড়াও আগামী বাজেটে বয়স্ক ভাতার সংখ্যা, ভাতার পরিমাণ বাড়বে না যাবে না।’
এ সময় উপস্থিত ছিলেন—জেলা প্রশাসক মোবাশ্বের হাসান, পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, জেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মতিনসহ জেলার অন্যান্য কর্মকর্তারা।

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে যাত্রীসাধারণের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে প্রথমবারের মতো ‘দুর্গাপূজা বিশেষ বাস সার্ভিস’ চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। এ সেবার আওতায় দেশের বিভিন্ন রুটে চলাচলের জন্য ২০০টি বাস প্রস্তুত রাখা হয়েছে। যাত্রীদের চাহিদা অনুযায়ী বাসের সংখ্যা
২২ মিনিট আগে
আনসার-ভিডিপি সূত্রে জানা গেছে, দুর্গাপূজার নিরাপত্তায় মোতায়েন করা সদস্যদের মধ্যে ১ লাখ ৪৬ হাজার ৪৮৮ জন পুরুষ এবং ৬৬ হাজার ৩৩০ জন নারী। পূজামণ্ডপের গুরুত্ব ও সংবেদনশীলতা বিবেচনায় তিন শ্রেণিতে নিরাপত্তা জনবল মোতায়েন করা হয়েছে।
২ ঘণ্টা আগে
বেবিচকের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ কাউছার মাহমুদ জানান, সৌদি আরবের বিমানবন্দরগুলোতে বিধিনিষেধের কারণে ফ্লাইট চলাচলে পরিবর্তন বা বিঘ্ন ঘটলে সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে সর্বশেষ সময়সূচি জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে যাত্রীদের।
২ ঘণ্টা আগে
বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, সংস্কার কার্যক্রম ও সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
৩ ঘণ্টা আগে