দাপ্তরিক পত্রে ‘নজরুল বর্ষ’ এর নির্ধারিত লোগো ব্যবহার করতে সরকারি দপ্তরগুলোকে নির্দেশনা দিয়েছে সরকার। আজ রোববার মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ শাখা সকল সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের এই নির্দেশনা দিয়ে চিঠি পাঠিয়েছে।
সরকার ২০২৬ সালের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত সময়কে ‘নজরুল বর্ষ’ হিসেবে ঘোষণা করেছে।
এই বিষয়টি তুলে ধরে চিঠিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী গত ২ জুলাই ‘নজরুল বর্ষ’ এর লোগো উন্মোচন করেছেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আদর্শ, চেতনা ও সৃষ্টিকে জাতির কর্ম ও মননে সমুন্নত রাখার প্রয়াসে এবং যথাযোগ্য মর্যাদায় ‘নজরুল বর্ষ’ উদ্যাপনের অংশ হিসেবে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত সকল দাপ্তরিক পত্রে ‘নজরুল বর্ষ’-এর নির্ধারিত লোগো ব্যবহারের জন্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় অনুরোধ জানিয়েছে।
এমতাবস্থায়, স্ব স্ব মন্ত্রণালয়, বিভাগ এবং এর আওতাধীন অধিদপ্তর, দপ্তর, পরিদপ্তর, সংস্থা ও অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত সকল দাপ্তরিক পত্রে 'নজরুল বর্ষ'-এর নির্ধারিত লোগো যথাযথভাবে ব্যবহারের জন্য অনুরোধ করা হয়েছে।

বাংলাদেশ পুলিশের চার পুলিশ সুপারকে (এসপি) বদলি করা হয়েছে। এর মধ্যে দুজনকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) উপপুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
৩৩ মিনিট আগে
আনসার বাহিনী জানায়, রোববার রাত আনুমানিক ১১টায় রাজশাহী রেলওয়ে স্টেশনে এক শিক্ষার্থীর সঙ্গে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যদের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এর প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন, বিক্ষোভ ও বিভিন্ন স্লোগান দেন।
১ ঘণ্টা আগে
সরকারি আদেশে বলা হয়েছে, বরাদ্দকৃত অর্থ ব্যয়ে ভবিষ্যতে কোনো অনিয়ম হলে সংশ্লিষ্ট বিল পরিশোধকারী আয়ন-ব্যয়ন কর্মকর্তা দায়ী থাকবেন। একই সঙ্গে বরাদ্দ থেকে অব্যয়িত অর্থ আগামী ৩০ জুন ২০২৭ তারিখের মধ্যে সরকারি কোষাগারে ফেরত দিতে হবে।
১ ঘণ্টা আগে
দেশের মহাসড়কগুলোর পাশে দীর্ঘদিন ধরে অব্যবহৃতভাবে পড়ে থাকা ২৪টি ট্রমা সেন্টার দ্রুততম সময়ের মধ্যে চালুর উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। এসব ট্রমা সেন্টারের নাম পরিবর্তন করে ‘অ্যাকসিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি ট্রিটমেন্ট সেন্টার’ নামে নামকরণ করা হবে। একই সাথে দেশব্যাপী ২৪ ঘণ্টার অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক....
২ ঘণ্টা আগে