
রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপ উপস্থাপনের ক্ষেত্রে তাদের পদবির আগে সম্মানসূচক শব্দ হিসেবে যথাক্রমে ‘মহামান্য’ ও ‘মাননীয়‘ শব্দ লিখিতরূপে ব্যবহার না করার সিদ্ধান্ত হয়েছে।

সরকারি চাকরিতে ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগ প্রক্রিয়ায় লিখিত পরীক্ষার পাস নম্বর কমিয়ে মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর বহুলাংশে বাড়ানোর একটি প্রস্তাব ঘিরে প্রশাসনিক সংস্কার ও রাজনৈতিক অঙ্গনে বিতর্ক শুরু হয়েছে। বিশেষজ্ঞরা এই পদক্ষেপকে ‘সুশাসন পরিপন্থী’ এবং স্বজনপ্রীতি ও দুর্নীতি বৃদ্ধির ঝুঁকিপূর্ণ উদ্যোগ

মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের দেশ ও বিদেশে সরকারি সফরের ভ্রমণ ব্যয় পরিশোধ এবং অগ্রিম অর্থ বরাদ্দের ক্ষেত্রে নতুন ও কঠোর নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। ভ্রমণ শেষে মূল বিলের সঙ্গে বাধ্যতামূলক প্রমাণক সংযুক্ত করা, এক মাসের মধ্যে আগের অগ্রিম অর্থ সমন্বয় করা এবং তিন সেট নথি দাখিল করার

মন্ত্রিপরিষদে অনুমোদনের পরও আইনসভায় বিল আসতে দেরি হওয়ায় মর্মাহত ডেপুটি স্পিকার কায়সার কামাল। তিনি বলেছেন, ‘মন্ত্রিপরিষদে অনুমোদনের পরে যত দ্রুত সম্ভব বিল আইনসভায় পাঠানো উচিত। যেন, সব সদস্য আইনটা দেখে আসতে পারেন। এ ক্ষেত্রে আমরা কিছুটা ব্যত্যয় দেখছি। আমরা খুবই মর্মাহত।’