বিভাগীয় কমিশনার

নৌযান শুমারিতে বিভাগীয় কমিশনার: মৎস্য আহরণে এ দেশের জেলেরা পিছিয়ে আছে
২০-২৯ আগস্ট ২০২৬ নৌযান শুমারি অনুষ্ঠিত হবে। বরিশালে নৌযান শুমারি উপলক্ষে সভায় বিভাগীয় কমিশনার খলিল আহমেদ বলেছেন, আধুনিক প্রযুক্তির অভাবে গভীর সমুদ্রে জেলেরা ঝুঁকিতে পড়েন। মৎস্য আহরণেও পিছিয়ে থাকেন। সভায় জেলেদের জন্য যোগাযোগ ও নিরাপত্তা প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনার কথাও তুলে ধরা হয়।

নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬: চার ইভেন্টে সেরা রংপুর, নগরে উল্লাস
নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-এ চারটি দলীয় ইভেন্টে ট্রফি জিতে রংপুর বিভাগে সংবর্ধনা পেয়েছেন খেলোয়াড়েরা। মঙ্গলবার রংপুর স্টেডিয়াম থেকে পিকআপে নগর প্রদক্ষিণের পর বিভাগীয় কমিশনার কার্যালয়ে তাঁদের বরণ করা হয়। ফুটবল ও কাবাডির বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর।

দাপ্তরিক পত্রে নজরুল বর্ষের লোগো ব্যবহারের নির্দেশ
প্রধানমন্ত্রী গত ২ জুলাই ‘নজরুল বর্ষ’ এর লোগো উন্মোচন করেছেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আদর্শ, চেতনা ও সৃষ্টিকে জাতির কর্ম ও মননে সমুন্নত রাখার প্রয়াসে এবং যথাযোগ্য মর্যাদায় ‘নজরুল বর্ষ’ উদ্যাপনের অংশ হিসেবে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত সকল দাপ্তরিক পত্রে ‘নজরুল বর্ষ’-এর নির্ধারিত লোগো ব্যবহারের...

বেতন বৃদ্ধি ও স্বীকৃতির দাবিতে মিঠাপুকুরসহ সারা দেশে শাখা ডাকঘর কর্মচারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি
বেতন বৃদ্ধি ও বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতির দাবিতে সোমবার থেকে রংপুরের মিঠাপুকুরসহ সারা দেশে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন শাখা ডাকঘরের কর্মচারীরা। কর্মসূচি ঘোষণার আগে মিঠাপুকুর উপজেলা ডাকঘরের সামনে মানববন্ধন করেন তাঁরা।










