সপ্তাহে একটি ফ্লাইট, উদ্বোধন করবেন বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আবার চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা-ঢাকা রুটের সরাসরি ফ্লাইট। রোববার (২৬ জুলাই) দিবাগত রাতে পুনরায় যাত্রা শুরু করবে জাপানগামী এই ফ্লাইট। প্রাথমিকভাবে সপ্তাহে একটি করে ফ্লাইট পরিচালনা করবে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, ফ্লাইটটি রাত ২টা ২৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যাবে।
এ উপলক্ষে রোববার রাত ১১টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং প্রতিমন্ত্রী উপস্থিত থেকে ফ্লাইটটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। উদ্বোধন শেষে বিমানের উড়োজাহাজ জাপানের উদ্দেশে যাত্রা করবে।
বিমান সূত্র জানায়, অপারেশনাল ও বাণিজ্যিক নানা চ্যালেঞ্জের কারণে ২০২৫ সালের ১ জুলাই থেকে ঢাকা-নারিতা রুটে সরাসরি ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। প্রায় ১৩ মাস বন্ধ থাকার পর আবারও এ রুটে ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে দীর্ঘ ১৭ বছর বন্ধ থাকার পর ২০২৩ সালের সেপ্টেম্বরে ঢাকা-নারিতা রুটে পুনরায় সরাসরি ফ্লাইট চালু করেছিল বিমান বাংলাদেশ এয়ারলাইনস। তবে পর্যাপ্ত যাত্রী ও বাণিজ্যিক সক্ষমতার চ্যালেঞ্জের কারণে পরবর্তীতে রুটটির কার্যক্রম আবার স্থগিত করা হয়।
ঢাকা-নারিতা রুটটি বাংলাদেশ ও জাপানের মধ্যে একমাত্র সরাসরি আকাশপথ। সংশ্লিষ্টরা মনে করছেন, ফ্লাইটটি পুনরায় চালু হওয়ায় দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন, শিক্ষা এবং ব্যবসায়িক যোগাযোগ আরও সহজ হবে। পাশাপাশি জাপানে বসবাসরত বাংলাদেশি প্রবাসী ও ভ্রমণকারীরাও সরাসরি বিমান যোগাযোগের সুবিধা পাবেন।

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির রায় আগামীকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর)। রায় ঘোষণার জন্য আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ দিন ধার্য করেন।
২৮ মিনিট আগে
সরকারের লক্ষ্যমাত্রা ছিল ১ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৬৪ শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়া। কিন্তু ১৩ সেপ্টেম্বর পর্যন্ত দেখা গেছে, সারা দেশে ১ কোটি ৯৭ লাখ ৭১ হাজার ৭২০ শিশুকে টিকা দেওয়া হয়েছে।
৩৭ মিনিট আগে
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, দেশের প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যাবিশিষ্ট কিডনি ডায়ালাইসিস সেন্টার এবং প্রতিটি জেলা সদর হাসপাতালে ১০ শয্যাবিশিষ্ট ডায়ালাইসিস সেন্টার স্থাপন করা হবে।
৩ ঘণ্টা আগে
সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, দল না থাকলে পদের কোনো দাম নেই। শৃঙ্খলা না থাকলে কোনো সংগঠন সামনে এগোতে পারে না উল্লেখ করে তিনি দলের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ ও শৃঙ্খলাবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।
৩ ঘণ্টা আগে