
ব্যাংকঋণের নামে ৬৮ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে ডেলটা গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী এ কে এম ফারুক আহমেদ, তাঁর স্ত্রী ফেরদৌস আরা বেগম, সাউথইস্ট ব্যাংকের শীর্ষ পর্যায়ের ১৩ কর্মকর্তাসহ ১৫ জনের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৬, ৪০৯, ১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।
সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন আজ রোববার এসব তথ্য জানিয়েছেন।
দুদকের করা মামলার অভিযোগে বলা হয়, সাউথইস্ট ব্যাংকের মতিঝিল করপোরেট শাখার একাধিক কর্মকর্তার সহায়তায় ‘দ্য ডেলটা অ্যাকসেসরিজ লিমিটেড’ নামক প্রতিষ্ঠান ৯টি হিসাবের মাধ্যমে ব্যাংক থেকে প্রায় ৫৮ কোটি ৯০ লাখ টাকার ঋণ নেয়; সুদ, চার্জসহ যা ২০২৩ সালের ২৬ নভেম্বর পর্যন্ত দাঁড়ায় ১৫৯ কোটি ৩৫ লাখ টাকা। এর মধ্যে পরিশোধ হয়েছে প্রায় ৯১ কোটি টাকা। বাকি ৬৮ কোটি টাকা আত্মসাৎ করা হয়।
এতে আরও বলা হয়, ঋণ প্রদানে ব্যাংকের নিয়মনীতি উপেক্ষা করে সংশ্লিষ্ট কর্মকর্তারা ক্ষমতার অপব্যবহার ও যোগসাজশের মাধ্যমে আসামিদের সহায়তা করেন। ফলে ঋণের শর্ত পূরণ না করেই বিপুল পরিমাণ ঋণছাড়ের মাধ্যমে অর্থ আত্মসাৎ করা হয়।
মামলায় আসামিরা হলেন সাউথইস্ট ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার ইমাম বোখারী, এভিপি ও ফরেন ট্রেড ইনচার্জ মোজাম্মেল হক, এভিপি ও ফরেন ট্রেড ইনচার্জ মোর্শেদ আলম মামুন, ভাইস প্রেসিডেন্ট আনোয়ারুল কবীর, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আব্দুল বাতেন চৌধুরী, সিনিয়র প্রিন্সিপাল অফিসার আব্দুস সবুর, এসইভিপি নাসিম সিকান্দার, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট নাসির উদ্দিন, ভাইস প্রেসিডেন্ট সরদার হাজ্জাজ, ইভিপি আব্দুর রহমান চৌধুরী, এফএভিপি শিল্পী রানী দাস, এভিপি শ্যামল কুমার চৌধুরী ও ভাইস প্রেসিডেন্ট কাজী আবু তাহের।
আরও খবর পড়ুন:

রাজধানীর গাবতলীতে গত ১৩ জুলাই দুটি ব্যক্তিগত গাড়ি থেকে কোডিনযুক্ত ৫৫০ বোতল এস্কাফ (নতুন মাদক) ও তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। আটক করা হয় এক চালককে। তদন্তে পুলিশ জানতে পারে, ভারত সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্ত থেকে...
২ ঘণ্টা আগে
আসন্ন শারদীয় দুর্গাপূজার ছুটিতে বাড়তি যাত্রীর চাপ সামাল দিতে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে তিন দিন (২০, ২৩ ও ২৪ অক্টোবর) বিশেষ ট্রেন চালাবে বাংলাদেশ রেলওয়ে। যাত্রীর চাহিদা অনুযায়ী বিভিন্ন রুটের ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজন করা হবে। গুরুত্বপূর্ণ আটটি স্টেশনে রিলিফ ইঞ্জিন প্রস্তুত রাখা হবে।
২ ঘণ্টা আগে
লোকসানকৃত চিনিকলগুলোতে চিনি উৎপাদনের পাশাপাশি বায়ো প্রোডাক্ট তৈরি করে কীভাবে প্রতিষ্ঠানগুলোকে লাভজনক করা যায়, সে বিষয়ে প্রতিবেদন চেয়েছে শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। একই সঙ্গে শিল্প মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানের শূন্য পদ ও নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যও আগামী বৈঠকে উপস্থাপনের নির্দেশ
৬ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী টয়োটার বিনিয়োগ ও কার্যক্রম সম্প্রসারণের আগ্রহকে স্বাগত জানান। তিনি বলেন, দেশি-বিদেশি বিনিয়োগের জন্য স্থিতিশীল, প্রতিযোগিতামূলক ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে সরকার। বিদেশি বিনিয়োগকারীদের জন্য প্রয়োজনীয় নীতিসহায়তা, অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
৭ ঘণ্টা আগে