দেশের আইনশৃঙ্খলা রক্ষায় টানা ২৪ ঘণ্টা থেকে ২৬ ঘণ্টা দায়িত্ব পালনের পরও কোনো ভাতা পায় না পুলিশ। কখনো কখনো সময়মতো খাবার না খেয়ে দায়িত্ব পালন করতে হয়। এতে তাঁদের মনোবল ভেঙে যায়। এই অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য পুলিশ খাবার খরচ বা খোরাকি ভাতা দাবি করেছে।
আজ সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় পুলিশের পক্ষ থেকে এ দাবি করা হয়। সভায় অংশ নেওয়া কর্মকর্তারা আজকের পত্রিকা'কে এ তথ্য নিশ্চিত করেছেন।
সভায় দেশের ৬৪ জেলার পুলিশ সুপার, রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটনের কমিশনার ও ক্রাইম বিভাগের উপকমিশনাররা (ডিসি) উপস্থিত ছিলেন। এ ছাড়াও সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্রসচিব ও আইজিপিও উপস্থিত ছিলেন। সভায় পুলিশ কর্মকর্তাদের দাবিদাওয়া শোনার পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনের সর্বোচ্চ প্রয়োগ ও কঠোর হতে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা।
সভায় বিভিন্ন দাবিদাওয়া নিয়ে তিনজন পুলিশ কর্মকর্তা বক্তব্য দেন। তাঁরা হলেন রাজশাহী জেলা পুলিশ সুপার (এসপি) ফারজানা ইসলাম, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশ এবং খুলনা মেট্রোপলিটনের কমিশনার মো. জুলফিকার আলী হায়দার এবং আইজিপি বাহারুল আলম বক্তব্য দেন। এরপর স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী পুলিশকে ৯ দফা নির্দেশনা দেন। তাঁর বক্তব্যের পর প্রধান উপদেষ্টা পুলিশকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং উন্নতি করতে বক্তব্য দেন। প্রধান উপদেষ্টা বক্তব্য দিয়ে চলে যাওয়ার পর স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গেও কিছুক্ষণ বৈঠক করেন পুলিশ কর্মকর্তারা। এ সময় কয়েকজন পুলিশ কর্মকর্তা পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার অনুরোধ করেন।
সভায় পুলিশ কর্মকর্তারা বলেন, পুলিশ সদস্য একটানা ১৮ থেকে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করেন। কিন্তু এজন্য তাঁরা কোনো ভাতা পান, খাওয়ার খরচ পান না। কখনো কখনো না খেয়েও দায়িত্ব পালন করেন পুলিশ সদস্যরা। তাঁরা ক্লান্ত হয়ে যান। তাঁদের মনোবল ভেঙে যায়। তাই পুলিশ সদস্যদের টানা ডিউটির সময় খাওয়ার ভাতা চালুর দাবি জানিয়েছেন তাঁরা।
এ ছাড়াও সভায় পুলিশ কর্মকর্তারা অভিযোগ করেন, দেশের সংকটকালেও কাজ করেছে পুলিশ। কিন্তু বিভিন্নভাবে তাঁরা বাধাগ্রস্ত হচ্ছেন। এজন্য তাঁরা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছেন না। আবাসন সংকট, সময়ঘণ্টা ও গাড়ি সংকট নিয়েও আলোচনা করেন কর্মকর্তারা।
সভায় রাজশাহী জেলা পুলিশ সুপার (এসপি) ফাcরজানা ইসলাম তাঁর বক্তব্যে বলেন, পুলিশ বিভিন্ন সংকটের মধ্যে দায়িত্ব পালন করে। এতে স্ট্রেসে পড়ে পুলিশ। মানসিক অসুস্থতায় ভোগে। কিন্তু তারা পর্যাপ্ত বিশ্রাম পায় না। পুলিশের বিশ্রামের প্রয়োজন; কিন্তু বিশ্রাম পাচ্ছে না।
পুলিশের আবাসন সংকট নিয়েও কথা বলেছেন তিনি। প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, পুলিশের তীব্র আবাসন সংকট রয়েছে। মোট পুলিশের ৫ শতাংশেরও কম আবাসন রয়েছে। কনস্টেবল, এএসআই ও এসআইদের আবাসন সংকট সমাধানের প্রয়োজন। ঢাকার আশপাশে তিনি আবাসনের ব্যবস্থার কথা বলেন। থানা পর্যায়ে পুলিশের জন্য কোনো আবাসন ব্যবস্থা নেই, থানা পর্যায়ে তিনি আবাসনের কথা বলেন।
নারী পুলিশ নিয়োগ বাড়ানো এবং পুলিশ সন্তানদের জন্য ডে কেয়ার সেন্টারের দাবিও করেন তিনি।
পুলিশকে বিভিন্ন দল, সরকার ও ব্যক্তি বিভিন্নভাবে ব্যবহার করেছে উল্লেখ করে পুলিশের কয়েকজন কর্মকর্তা ক্ষোভ প্রকাশ করে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার অনুরোধ জানান।
খুলনার মো. জুলফিকার আলী হায়দার বলেন, পুলিশকে কাজ করতে দিতে হবে। পুলিশকে প্রভাবমুক্ত রাখতে হবে।
চট্টগ্রাম রেঞ্জের পুলিশের ডিআইজি আহসান হাবিব পলাশ পুলিশের নানা সমস্যার কথা তুলে ধরে বলেন, বাহিনীর বদলি, পদোন্নতি ও অন্যান্য সুযোগ-সুবিধা নিয়মমাফিক হওয়া উচিত। তিনি পুলিশ সংস্কারের প্রয়োজনীয়তার ওপর জোর দেন এবং আশা প্রকাশ করেন, সংস্কারের মাধ্যমে বাহিনীর কার্যক্রম আরও সুশৃঙ্খল হবে।
ডিআইজি আহসান হাবিব পলাশ জানান, গত ৫ আগস্টের পর থেকে পুলিশের গাড়ির সংকট দেখা দিয়েছে। অনেক ক্ষেত্রে টহল গাড়ি অন্যদের কাছ থেকে ধার করে চালাতে হচ্ছে, যা পরবর্তী সময়ে অনৈতিক তদবিরের কারণ হয়ে দাঁড়ায়। এ ছাড়া, মামলা ও জিডির তদন্তের জন্য বরাদ্দ খরচ কমে গেছে এবং অজ্ঞাতনামা লাশের দাফন-কাফনের জন্য কোনো তহবিল পাওয়া যাচ্ছে না বলেও তিনি উল্লেখ করেন।
পুলিশের এসব দাবিদাওয়া সম্পর্কে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকার পুলিশ বাহিনীকে শক্তিশালী করতে সব ধরনের সহযোগিতা করবে। তবে পুলিশের উচিত ভালো কাজের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করা। আসন্ন নির্বাচনে পুলিশ সদস্যদের কোনো ছাত্রসংগঠন বা বিশেষ দলের প্রতি অনুগত না থেকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। নিয়মনীতির প্রতি নিষ্ঠা রেখে কাজ করার আহ্বান জানানো হয়েছে তাঁদের প্রতি।
একই সভায় আইজিপি বাহারুল আলম পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার জন্য স্বাধীন পুলিশ কমিশন গঠনের প্রস্তাব দেন। তিনি বলেন, পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে হলে একটি স্বাধীন ও নিরপেক্ষ কমিশন গঠন করা দরকার। ওই কমিশনের অধীনে পুলিশ পরিচালিত হবে। কিন্তু পুলিশ সংস্কার কমিশনের প্রস্তাবে এ বিষয়টি আসেনি বলেও তিনি জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী সারা দেশে অস্থিরতা সৃষ্টির অপতৎপরতাকারী এবং তাদের সহযোগীদের আইনের আওতায় আনতে পুলিশকে কঠোর নির্দেশনা দিয়েছেন। তিনি পুলিশকে নয়টি বিষয়ে পরামর্শ দিয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো গুজব ছড়িয়ে মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। প্রচলিত অপরাধ নিয়ন্ত্রণ ও কমিয়ে নিয়ে আসার জন্য কমিউনিটিভিত্তিক কমিউনিটি/সোশ্যাল মোবিলাইজেশন করা দরকার। স্থানীয় সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে হবে। জুলাই-আগস্ট হত্যাকাণ্ডে করা মামলাগুলো বিশেষ মনিটরিং করতে হবে। অধীনস্থ পুলিশদের নজরদারিতে রাখতে হবে। মাঠপর্যায়ে জেলা প্রশাসক, সশস্ত্র বাহিনী, র্যাব, আনসার, বিজিবি, কোস্ট গার্ডকে সমন্বয় করে কাজ করতে হবে।
আরও খবর পড়ুন:

‘কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে মোবাইল বা ক্যামেরায় অনুমতি ছাড়া কারও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে নতুন সাইবার সুরক্ষা আইনে দ্রুত বিচারের কথা সংসদে জানিয়েছে সরকার। একই সঙ্গে সাংবাদিক, ব্লগার ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের বিরুদ্ধে এই আইনের অপব্যবহার হলে ক্ষতিগ্রস্ত ব্যক্তি...
২ ঘণ্টা আগে
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি অনুরোধ করব কোনো তদন্ত ছাড়া অতীতের সংস্কৃতিমতো একপক্ষ আরেক পক্ষকে দোষারোপ না করি। যদি এ রকম ঘটনা হয়, অবশ্যই থানায় মামলা দায়ের করতে হবে। সুষ্ঠুভাবে তদন্তপ্রক্রিয়া চলবে। তদন্তের আগেই যদি আমরা পরস্পরকে দোষারোপ করার সংস্কৃতি থেকে বের হতে চাই।’
৪ ঘণ্টা আগে
সরকারের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত বর্তমান নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া না নেওয়ার জন্য পরিবহনের মালিকদের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। আজ মঙ্গলবার রাতে সমিতির মহাসচিব মো. সাইফুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের সঙ্গে সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের করা ‘পারস্পরিক বাণিজ্যচুক্তি’ নিয়ে সম্প্রতি আলোচনা জোরালো হয়েছে। অনেকের মতে, চুক্তিতে বাংলাদেশের স্বার্থ সেভাবে সংরক্ষণ করা হয়নি। চুক্তিটি পর্যালোচনা করে দেখা গেছে, এতে বাংলাদেশের জন্য যতটা না ছাড়ের ব্যবস্থা রয়েছে, তার চেয়ে বেশি যুক্তরাষ্ট্রের...
৪ ঘণ্টা আগে