
বৈশ্বিক নিরাপত্তা সহযোগিতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিশ্বের শীর্ষ গোয়েন্দা সংস্থার প্রধান ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা ভারতের রাজধানী নয়াদিল্লিতে একত্র হয়েছেন। এতে ফাইভ আইস জোটের তিন সদস্য—যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও নিউজিল্যান্ডের গোয়েন্দাপ্রধানেরাও উপস্থিত রয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সম্মেলনের পাশাপাশি তাঁরা ‘রাইসিনা ডায়ালগ’-এ অংশ নেবেন। এটি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও অবজারভার রিসার্চ ফাউন্ডেশন আয়োজিত একটি বহুপক্ষীয় সম্মেলন।
ফাইভ আইস হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও কানাডার সমন্বয়ে গঠিত একটি আন্তর্জাতিক গোয়েন্দা জোট। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের গোপন কোড ব্রেকিং পার্টনারশিপ থেকে বিকশিত হয়েছে।
এবারের বৈঠকে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড, যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাওয়েল ও নিউজিল্যান্ডের গোয়েন্দাপ্রধান অ্যান্ড্রু হ্যাম্পটন উপস্থিত রয়েছেন। তিন দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সনও বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন এবং তিনি এই বৈশ্বিক সম্মেলনের প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন।
সম্মেলনের অংশ হিসেবে গোয়েন্দাপ্রধানেরা ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ে আয়োজিত উচ্চপর্যায়ের কৌশলগত সম্মেলনে অংশ নিয়েছেন। সেখানে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল তাঁদের স্বাগত জানান। বৈঠকে ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থা ‘র’-এর প্রধান রবি সিনহা ও গোয়েন্দা ব্যুরোর (আইবি) প্রধান তপন দেকা উপস্থিত ছিলেন।
বিশ্বের নিরাপত্তায় ভারতের ক্রমবর্ধমান প্রভাবের প্রমাণ এই আয়োজনকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে কানাডায় ‘খালিস্তানি’ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর উত্থান, মৌলবাদ ও চরমপন্থার বিস্তার নিয়ে উদ্বেগের মধ্যে এই সম্মেলন বিশেষ তাৎপর্য বহন করছে।
এবারের সম্মেলনে বিশ্বের ১২০টির বেশি দেশের রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান, গোয়েন্দাপ্রধান, সামরিক কর্মকর্তা, প্রযুক্তি বিশেষজ্ঞ, গবেষক, বিশ্লেষক ও কৌশলবিদেরা অংশ নিচ্ছেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৫ সালের রাইসিনা ডায়ালগের মূল প্রতিপাদ্য হবে ‘কালচক্র—মানুষ, শান্তি ও গ্রহ’। তিন দিনের এ সম্মেলনে ছয়টি মূল থিম নির্ধারণ করা হয়েছে:
* Politics Interrupted—পরিবর্তনশীল রাজনৈতিক পরিস্থিতি ও বৈশ্বিক উত্তালতা;
* Resolving the Green Trilemma—জলবায়ু সংকট ও টেকসই সমাধানের উপায়;
* Digital Planet—ডিজিটাল যুগের এজেন্সি ও শূন্যতা;
* Militant Mercantilism—বাণিজ্য, সরবরাহ চেইন ও বিনিময় হার সংকট;
* The Tiger’s Tale—নতুন পরিকল্পনায় উন্নয়নের নতুন দিগন্ত;
* Investing in Peace—শান্তির জন্য বিনিয়োগ, প্রতিষ্ঠান ও নেতৃত্বের ভূমিকা।
২০২৫ সালে রাইসিনা ডায়ালগের দশম সংস্করণ অনুষ্ঠিত হবে, যা আন্তর্জাতিক নিরাপত্তা ও কৌশলগত আলোচনার জন্য গুরুত্বপূর্ণ একটি মঞ্চ হিসেবে বিবেচিত হচ্ছে।
আরও খবর পড়ুন:

জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন এক যৌথ সতর্কবার্তায় জানিয়েছে, গাজার মানব উন্নয়ন প্রায় ৭৭ বছর পিছিয়ে গেছে। আর গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় অভিযোগ করেছে, যুদ্ধবিধ্বস্ত ও অবরুদ্ধ গাজা উপত্যকায় অন্তত ১৬ হাজার ৫০০ মানুষের জরুরি চিকিৎসার প্রয়োজন। কিন্তু ইসরায়েল এসব ফিলিস্তিনিদের চিকিৎসার উদ্দেশ্যে...
৩ ঘণ্টা আগে
সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) কর্মরত এক নেপালি নিরাপত্তা কর্মীর ভাগ্য বদলে গেছে রাতারাতি। লটারিতে তিনি ৩০ মিলিয়ন দিরহাম (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১০০ কোটি ৩৮ লাখ টাকা) জিতেছেন। ২৬ বছর বয়সী ওই ভাগ্যবানের নাম তোয়াব খান। দীর্ঘ সময় ধরে কঠোর পরিশ্রমের কাজ করা এই যুবক হুট করেই একটি টিকিট কিনেছিলেন...
৪ ঘণ্টা আগে
ইরানের জাতীয় ফুটবল দল আসন্ন ফুটবল বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য এরই মধ্যে মেক্সিকো পৌঁছেছে। বর্তমানে ইরানি দলটি মেক্সিকোর তিজুয়ানায় অনুশীলনরত। ইরানের তিনটি ম্যাচের সবগুলোই যুক্তরাষ্ট্র। কিন্তু তারা এখন থেকেই যুক্তরাষ্ট্রে থাকতে পারবে না। বরং, প্রতিটি ম্যাচের আগের দিন ইরানি দল যুক্তরাষ্ট্রে...
৪ ঘণ্টা আগে
প্রশ্নফাঁস ও পরীক্ষা-সংক্রান্ত অনিয়মের প্রতিবাদে ককরোচ জনতা পার্টির আন্দোলন দেশজুড়ে ছড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠাতা অভিজিত দিপকে। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সাত দিনের আলটিমেটাম দিয়েছেন তিনি। এদিকে আন্দোলন নিয়ে নমনীয় অবস্থানের ইঙ্গিত দিয়েছে বিজেপি।
৬ ঘণ্টা আগে