
দুর্নীতি ও অর্থ পাচারের মামলায় অভিযুক্ত বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টিকে বাংলাদেশ পুলিশের ঐতিহাসিক সাফল্য বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এর মাধ্যমে দেশ বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে আসবে।
আজ রোববার জাতীয় সংসদে বেনজীর আহমেদকে গ্রেপ্তার প্রসঙ্গে ৩০০ বিধিতে বিবৃতি দিয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গত শুক্রবার (১২ জুন) সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডিরেক্টর জেনারেল অব পুলিশ, ন্যাশনাল ব্যুরো অব এনসিবি, আবুধাবি থেকে পাঠানো ই-মেইলে বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে যে, দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজীর আহমেদকে পুলিশ কর্তৃক গ্রেপ্তার করা হয়েছে। তিনি বর্তমানে সেখানে আটক আছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আরব আমিরাতের আইন অনুযায়ী গ্রেপ্তারের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিক প্রত্যর্পণ অনুরোধ (এক্সট্রাডিশন রিকোয়েস্ট) পাঠাতে হবে। তিনি বলেন, বেনজীর আহমেদের বিরুদ্ধে দুর্নীতিসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে। তাঁকে ফেরত আনার জন্য কূটনৈতিক চ্যানেলে যোগাযোগ করে অতি দ্রুতই বাংলাদেশে নিয়ে আসা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘এটি বাংলাদেশ পুলিশের একটি ঐতিহাসিক সাফল্য, এর মাধ্যমে আমরা বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে সক্ষম হব। পাশাপাশি এর মাধ্যমে আমরা জাতিকে আশ্বস্ত করতে চাই যে, অপরাধী যত শক্তিশালীই হোক না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়, এটি দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং বাংলাদেশের ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে।’
মন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর দুর্নীতি মামলায় অভিযুক্ত পুলিশের আইজিপি বেনজীর আহমেদকে গ্রেপ্তার করার জন্য ইন্টারপোলের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার জন্য পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্টার ব্যুরো (এনসিবি) কর্তৃক আবেদন করা হয়। আবেদনটি ২০২৫ সালে পাঠানো হয়েছিল, আমরা মনিটর করেছি। ইন্টারপোল ২০২৫ সালে রেড নোটিশ জারি করে। ইন্টারপোল কর্তৃক বেনজীর আহমেদকে গ্রেপ্তারের জন্য আরব আমিরাতকে অনুরোধ করা হয়।’

গত এপ্রিল-মে মাসের জ্বালানিসংকটের সময় প্রতিষ্ঠান চালু রাখতে হিমশিম খাচ্ছিল ফসল অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ নামের মানিকগঞ্জের একটি ক্ষুদ্র উদ্যোগ। ডিজেলচালিত জেনারেটর দিয়ে কার্যক্রম চালানোর খরচ কুলিয়ে উঠতে পারছিল না কর্তৃপক্ষ। সমাধান খুঁজতে গিয়ে সম্ভাবনাময় এক বিকল্পের দেখা পেয়েছে ফসল অ্যাগ্রো।
৫ ঘণ্টা আগে
সাশ্রয়ী, নিরাপদ ও স্বচ্ছ হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে। দায়িত্ব গ্রহণের পর সরকার হজ টিকিটের মূল্য নির্ধারণে বিদ্যমান সিন্ডিকেট ভেঙে দিয়ে পাঁচ মাসের মধ্যে প্রতিজন হজযাত্রীর বিমান ভাড়া ৩৬ হাজার ৮০০ টাকা কমাতে সক্ষম হয়েছে।
৮ ঘণ্টা আগে
গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগের কথা জানিয়ে কয়েকটি গণমাধ্যমে আসা খবর নাকচ করে দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। আজ শনিবার রাতে মন্ত্রণালয় থেকে পাঠানো এক জরুরি বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
৯ ঘণ্টা আগে
নতুন রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব দলের চেয়ারম্যান তারেক রহমানকে দিয়েছে বিএনপির স্থায়ী কমিটি। আজ শনিবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এ তথ্য জানান।
৯ ঘণ্টা আগে