
পিঠাপ্রেমীদের এক বছরের অপেক্ষায় রেখে শিল্পকলা একাডেমিতে শেষ হলো ১০ দিনব্যাপী ১৯তম জাতীয় পিঠা উৎসব। আলোচনা, সেরা পিঠা শিল্পীদের পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে সাজানো ছিল সমাপনী আসর।
শিল্পকলা একাডেমিতে আজ রোববার সন্ধ্যায় সমাপনী আসরে অতিথি ছিলেন বিএনপির সংস্কৃতি বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল ও শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন। সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও জাসাস-এর সাবেক সাধারণ সম্পাদক রেজাবুদ্দৌলা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উৎসব উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক খন্দকার শাহ আলম।
স্বাগত বক্তব্যে পিঠা উৎসবের গত ১৮ বছরের ইতিহাস তুলে ধরেন পরিষদের সাধারণ সম্পাদক খন্দকার শাহ আলম। অনুষ্ঠানে চারজন পিঠাশিল্পী ও চারজন লোকজ শিল্পীসহ মোট আটজন শিল্পীকে পুরস্কার দেওয়া হয়। বিচারকদের পক্ষে পুরস্কার ঘোষণা করেন অভিনেতা আব্দুল আজিজ এবং পুরস্কারপ্রাপ্ত শিল্পীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন রেজাউদ্দিন স্টালিন। আলোচনা ও পুরস্কার প্রদান শেষে নাচ ও গানসহ সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন প্রতিশ্রুতিশীল শিল্পীরা।
বাহারি ও বৈচিত্র্যময় ৫০টি পিঠার স্টল দিয়ে সাজানো ছিল ১০ দিনব্যাপী এই উৎসব। পিঠার স্টল ছাড়াও ছিল কারু ও কুটিরশিল্প পণ্যের স্টল। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত ছিল উৎসবের কার্যক্রম। উৎসবের নিয়মিত আয়োজনের অংশ হিসেবে প্রতিদিন বিকেল ৪টা থেকে একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণের উৎসব মঞ্চে ছিল নাচ, গান, আবৃত্তি, যাত্রাপালা, নাটকসহ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক পরিবেশনা।
সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায়, শিল্পকলা একাডেমি ও জাতীয় পিঠা উৎসব উদ্যাপন পরিষদের যৌথ আয়োজনে গত ২৪ মার্চ এই উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

আমরা ভারতের সঙ্গে একটি ইতিবাচক সম্পর্ক চাই। কেন চাইব না? তারা আমাদের প্রতিবেশী। আমাদের একটি কার্যকর সম্পর্ক থাকা উচিত। শুধু ভারতের সঙ্গে নয়, কোনো দেশের সঙ্গেই আমরা আমাদের জাতীয় স্বার্থের সঙ্গে আপস করে কিছু করতে পারি না...
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীর ‘রাজনৈতিক উপদেষ্টা’ পদে মন্ত্রীর পদমর্যাদায় নিয়োগ পেয়েছেন জহির উদ্দিন স্বপন। আজ শনিবার মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, রুলস অব বিজনেস, ১৯৯৬-এর ৩ বি(১) ও ৩ বি(২) বিধি অনুযায়ী প্রধানমন্ত্রী এই নিয়োগ
৩ ঘণ্টা আগে
আজকের মন্ত্রিসভায় যে রদবদল ও পরিবর্ধন হয়েছে, এর মূল লক্ষ্য বাংলাদেশকে আরও ভালোভাবে এগিয়ে নেওয়া এবং অতীতের সেই বাংলাদেশে যেন আর ফিরে যেতে না হয়, তা নিশ্চিত করা। প্রধানমন্ত্রী তারেক রহমান চান, সরকারের প্রত্যেক সদস্য তাঁর নির্দেশনা অনুযায়ী বাংলাদেশের জনগণের স্বার্থে কাজ করবেন।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শান্তিনগরে সন্ত্রাসীদের হামলায় আহত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানকে দেখতে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।
৫ ঘণ্টা আগে