
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় ছাত্রদল কর্মী শেখ মোহাম্মদ আশিক আহত হওয়ার ঘটনায় করা হত্যাচেষ্টার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। অপর ১২৭ জনকে মামলা থেকে অব্যাহতির সুপারিশ করেছেন তদন্ত কর্মকর্তা।
আজ রোববার আদালতের মোহাম্মদপুর থানার সাধারণ নিবন্ধন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র জানায়, মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক ফেরদৌস জামান গত ২০ এপ্রিল ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই অভিযোগপত্র দেন।
অভিযোগপত্রভুক্ত অপর আসামিদের মধ্যে রয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক সংসদ সদস্য সাদেক খান, সাবেক দুই কাউন্সিলর আসিফ আহমেদ ও তারেকুজ্জামান রাজীব, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা নাঈমুল হাসান রাসেল।
অভিযোগপত্রে বলা হয়েছে, শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল ও জাহাঙ্গীর কবির নানকদের ষড়যন্ত্র ও পূর্বনির্দেশনা অনুযায়ী অভিযোগপত্রভুক্ত অপর আসামিরা কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী পরস্পর অপরাধমূলক ষড়যন্ত্র করে সারা দেশে ছাত্র-জনতার যৌক্তিক আন্দোলনকে সহিংসভাবে থামানোর লক্ষ্যে সচেষ্ট ছিলেন। তাঁদের বিরুদ্ধে মোহাম্মদ আশিকসহ অন্যদের হত্যাচেষ্টাসহ গুরুতর আহত করার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই সকাল ৯টা থেকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ডের ময়ূর ভিলা এলাকায় আন্দোলনকারীরা আন্দোলন করছিল। বেলা পৌনে ৩টার দিকে আন্দোলনকারীদের ওপর লাঠিপেটা ও গুলিবর্ষণ করা হয়। গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন আশিক। তিনি রাস্তায় পড়ে যান। মৃত ভেবে হামলাকারীরা তাঁকে রাস্তায় ফেলে যায়। আশিক সুস্থ হয়ে এ ঘটনায় ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর মোহাম্মদপুর থানায় মামলা করেন।

দুর্নীতি দমন কমিশনকে রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাবমুক্ত রেখে স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে ৪৭টি সুপারিশ করেছিল অন্তর্বর্তী সরকারের গঠিত দুদক সংস্কার কমিশন। সেই সরকারের জারি করা দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ বাতিল করে বর্তমান সরকার দুদক আইন সংশোধনে নতুন যে খসড়া করেছে...
৬ ঘণ্টা আগে
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার একজন গৃহকর্মী বিধবা নারী ৯৯৯ নম্বরে কল দিয়ে অভিযোগ করে জানান, তাঁর ১৩ বছরের শিশুকন্যা উপজেলায় তার বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিল। গত সোমবার বাড়ি ফেরার কথা। কিন্তু সারা রাত গড়িয়েও না ফেরায় তিনি চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছিলেন।
৮ ঘণ্টা আগে
সংসদকক্ষের ওই চেয়ারগুলোর পিন খোলা থাকায় এমপিদের হাত কেটে যাচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন সরকারদলীয় সংসদ সদস্য জয়নাল আবদিন ফারুক। আজ বুধবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হলে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে জয়নাল আবদিন ফারুক এ কথা বলেন...
৯ ঘণ্টা আগে
সিলেট নগরের সওদাগরটুলায় নিজ বাড়ির শোয়ার ঘর থেকে ২০১৫ সালের ১৮ মে ইব্রাহিম আবু খলিলের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। তিনি তাবলিগ জামাতের ধোপাদিঘিরপাড় আঞ্চলিক শাখার মুরব্বি (আমির) ছিলেন। ঘটনার পর খলিলের স্ত্রী ফাতিহাকে আটক করা হয়। ঘটনার পরদিন মামলা করে পুলিশ।
১০ ঘণ্টা আগে