
সমুদ্রপথে ইউরোপ যাওয়ার জন্য লিবিয়ায় অনুপ্রবেশের পর দেশটির গানফুদা বন্দিশালায় আটক থাকা আরও ১৭২ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে এনেছে সরকার।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৫টার দিকে বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে এসব বাংলাদেশি দেশে ফেরেন। এ নিয়ে চলতি বছরে লিবিয়ার বিভিন্ন বন্দিশালা থেকে মোট এক হাজার ৫৪৯ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হলো।
লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সমন্বয়ে লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় তাঁদের প্রত্যাবাসন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে ফেরা ব্যক্তিদের অধিকাংশই মানবপাচারকারীদের প্ররোচনায় ও সহযোগিতায় সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। তাঁদের অনেকেই সেখানে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে এদের পথ খরচা, কিছু খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে।
সরকার জানায়, ইউরোপগামী অনিয়মিত অভিবাসনের পথে লিবিয়ায় গিয়ে আটকে পড়া বাংলাদেশিদের পর্যায়ক্রমে দেশে ফিরিয়ে আনার কার্যক্রম অব্যাহত রয়েছে।
এর আগে গত ২৬ ফেব্রুয়ারি ১৭৫ জন, ৬ মার্চ ১৬৫ জন, ১ এপ্রিল ১৭৫ জন, ২৩ এপ্রিল ১৭৪ জন, ৭ মে ১৭৪ জন, ২০ মে ১৭০ জন, ১ জুন ১৭৪ জন এবং ২৪ জুন ১৭০ জন বাংলাদেশিকে লিবিয়া থেকে দেশে ফিরিয়ে আনা হয়।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা আবারও পরিচালনা পর্ষদের হাতে দেওয়ার আলোচনায় উদ্বেগের মধ্যে পড়েছেন চাকরিপ্রত্যাশীরা। তাঁরা বলছেন, এটা হলে নিয়োগে দুর্নীতি হবে এবং তাঁরা ক্ষতিগ্রস্ত হবেন। তাই প্রতিবাদ জানিয়ে গত সোমবার এবং গতকাল মঙ্গলবার কয়েকটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন...
১১ ঘণ্টা আগে
সাধারণত শহরের তুলনায় বরাবরই গ্রামে লোডশেডিং বেশি হয়। গরমের তীব্রতা আবার বাড়ার সঙ্গে সঙ্গে দেশের গ্রামাঞ্চলের মানুষকে এখন ১০ থেকে ১৬ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎহীন থাকা সইতে হচ্ছে। জেলা ও উপজেলা শহরের বাসিন্দারাও লোডশেডিংয়ের ভোগান্তিতে রয়েছে।
১১ ঘণ্টা আগে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান দুই আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ও আলমগীর হোসেনকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া আগামী সপ্তাহে শুরু হতে পারে। ভারত সরকারের চাহিদামতো পাঠানো প্রয়োজনীয় নথিপত্র যাচাই শেষে আসামিদের ফেরত দেওয়ার বিষয়ে ভারতীয়...
১১ ঘণ্টা আগে
সুপ্রিম কোর্টের বিচারপতিদের সহায়তায় গবেষণা সহযোগী নিয়োগের সুপারিশ প্রণয়নের জন্য কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই সংক্রান্ত আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের বেঞ্চ এ আদেশ দেন...
১৪ ঘণ্টা আগে