জরিপ

কর্ণফুলীর অবৈধ দখলদারদের তালিকা তৈরিতে আরও ২ সপ্তাহ সময় দিলেন হাইকোর্ট
কর্ণফুলী নদীর দক্ষিণ ও পূর্ব তীরের সীমানা জরিপ করে অবৈধ দখলদারদের তালিকা ও প্রতিবেদন জমা দিতে সংশ্লিষ্টদের আরও দুই সপ্তাহ সময় দিয়েছেন হাইকোর্ট। ২০২৩ সালের নির্দেশনা এখনো বাস্তবায়ন না হওয়ায় এই আদেশ দেওয়া হয়েছে।

ঢাকা দক্ষিণের ৭৫ ওয়ার্ডের ২৯টি ডেঙ্গুর ‘উচ্চ ঝুঁকিতে’: জরিপ
গত ২৭ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত ১২ দিনব্যাপী এ জরিপ পরিচালিত হয়। ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডের প্রতিটি থেকে ৩০টি করে মোট ২ হাজার ২৫০টি বাড়ি নমুনা হিসেবে নেওয়া হয়। দৈবচয়ন ও বৈজ্ঞানিক পদ্ধতিতে পরিচালিত জরিপে ডিএসসিসি ও স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার ৩৬ জন মাঠকর্মী অংশ নেন।

লাইফলাইন গ্রাহকদের ৮৭ শতাংশের বিদ্যুৎ ব্যবহার বেড়েছে, ৬৯ শতাংশের বেড়েছে বিলের চাপ: জরিপ
গত এক দশকে নিম্ন আয়ের পরিবারের বিদ্যুৎ ব্যবহার, জীবনমান, শিক্ষা ও নিরাপত্তায় উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। তবে বিদ্যুৎ ব্যবহারের পাশাপাশি আয়ের তুলনায় বিলের চাপও বেড়েছে। রাজশাহী সিটি করপোরেশন ও ঝিনাইদহের শৈলকুপা পৌরসভা এলাকার ৫৫৬টি পরিবারের ওপর পরিচালিত এক জরিপে এ চিত্র উঠে এসেছে।

জার্মানিতে রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থী এএফডির জয়, বড় ধাক্কা চ্যান্সেলরের দলে
জার্মানির পূর্বাঞ্চলীয় রাজ্য স্যাক্সনি-আনহাল্টের নির্বাচনে ডানপন্থী দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি) জয় পেয়েছে। এমনটাই উঠে এসেছে বুথফেরত জরিপে। স্থানীয় সময় গতকাল রোববার জার্মান সম্প্রচারমাধ্যম এআরডির প্রকাশিত বুথফেরত জরিপ অনুযায়ী, এএফডি ৪৪ দশমিক ২ শতাংশ ভোট পেয়েছে।












