
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডি ও মোহাম্মদপুর এলাকায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিয়েছেন শহীদ মোহাম্মদ ইসমাইলের মা। আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ তাঁর জবানবন্দি নেওয়া হয়।
জবানবন্দিতে ইসমাইলের মা জানান, তাঁর ছেলে ২০২৪ সালের ১৯ জুলাই আন্দোলনে অংশ নিয়ে শহীদ হন। ওই দিন ঢাকা উদ্যান থেকে রিকশায় করে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ছেলের কাছে যাওয়ার সময় রাস্তায় আগুন জ্বলতে দেখেন। সে সঙ্গে কমিশনার আসিফ, কমিশনার রাজিব, জাহাঙ্গীর কবির নানক, ব্যারিস্টার ফজলে নূর তাপস, বিপ্লব—তাঁদের হাতে অস্ত্র দেখতে পান তিনি।
গত ১৫ জুন রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য উপস্থাপনের মধ্য দিয়ে এই মামলার বিচার শুরু হয়। এর আগে গত ১০ মে অভিযোগ গঠন করা হয়। ২৮ আসামির মধ্যে জাহাঙ্গীর কবির নানক, ফজলে নূর তাপসসহ ২৪ জন পলাতক। গ্রেপ্তার আছেন নিষিদ্ধ ছাত্রলীগের মোহাম্মদপুর থানা শাখার সভাপতি নাঈমুল হাসান রাসেল, সহসভাপতি সাজ্জাদ হোসেন, ওমর ফারুক ও ফজলে রাব্বি। আসামিদের মধ্যে নানক, তাপস ছাড়াও অন্যদের মধ্যে ডিএমপির তৎকালীন কমিশনার হাবিবুর রহমান, সাবেক অ্যাডিশনাল ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, ডিএমপির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকারসহ কার্যক্রম নিষিদ্ধ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা রয়েছেন।
জবানবন্দিতে ইসমাইলের মা জানান, ২০২৪ সালের ১৯ জুলাই জুমার নামাজ শেষে দুপুরের খাবার খেয়ে বাসা থেকে বের হয়ে আন্দোলনে যোগ দেন তাঁর ছেলে। সন্ধ্যার পর ইসমাইলকে তাঁর খালা আকলিমা ফোন করেন। তবে ইসমাইল ফোন ধরেননি। কয়েকবার ফোন দেওয়ার পর তাঁর বন্ধু কালু ফোন ধরে বলেন, ইসমাইল গুলিবিদ্ধ হয়েছেন। তাঁকে ঢামেক হাসপাতালে নেওয়া হচ্ছে। সংবাদ পেয়ে ইসমাইলের মা, খালা, নানিসহ কয়েকজন ঢাকা উদ্যান থেকে রিকশায় ঢামেকের উদ্দেশে রওনা হন। কিছু দূর যাওয়ার পর রাস্তায় আগুন জ্বলতে দেখেন তাঁরা। ওই সময় কমিশনার আসিফ, কমিশনার রাজিব, জাহাঙ্গীর কবির নানক, তাপস, বিপ্লব—তাঁদের হাতে অস্ত্র ছিল। তাঁদের সামনেই একজনকে গুলি করে হত্যা করা হয়।
ইসমাইলের মা আরও জানান, ঢামেকে যাওয়ার পর ছেলেকে খুঁজতে থাকেন তাঁরা। না পেয়ে কিছুক্ষণ পর চিকিৎসকের কাছে জানতে চান ছেলের বিষয়ে। ওই সময় কর্তব্যরত এক চিকিৎসক মোবাইলে ছবি দেখান। ছবি দেখে তাঁরা ইসমাইলকে শনাক্ত করেন। এরপর তাঁদের মর্গে নিয়ে গেলে ৩০০ থেকে ৪০০ লাশ দেখতে পান। একটার ওপর আরেকটা লাশ পড়ে ছিল। পরনের পোশাক দেখে ছেলেকে তিনি চিনতে পারেন। ছেলের মাথায় গুলি লেগেছিল। লাশ চাইলে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশের অনুমতি ছাড়া দিতে অস্বীকার করে। পরদিন মোহাম্মদপুর থানা থেকে পুলিশ কর্মকর্তা সাইফুল যাওয়ার পর সন্ধ্যা ৭টার দিকে ইসমাইলের লাশ বাসায় নিয়ে যান তাঁরা। লাশ নেওয়ার সময় মামলা করবেন না মর্মে হাসপাতাল থেকে স্বাক্ষর নেওয়া হয় বলে জানান তিনি।

আগামী নভেম্বরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধনের লক্ষ্যে প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। বিমানবন্দরটি চালু হলে কক্সবাজারে দেশি-বিদেশি পর্যটকদের সরাসরি যাতায়াতের সুযোগ বাড়বে।
২ মিনিট আগে
জ্ঞাত আয়বহির্ভূত ৭৬ লাখ ৬৩ হাজার টাকার সম্পদ অর্জন ও ভোগদখলে রাখার অভিযোগে নিষিদ্ধ যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণ কমিটির নেতা মো. শাহাবুদ্দিন ও তাঁর স্ত্রী নাজিয়া হাসান ডালিয়ার বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
৬ মিনিট আগে
চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে মব সহিংসতায় ৫৪ জন নিহত এবং ১৪৫ জন আহত হয়েছেন। এ সময়ে সারা দেশে রাজনৈতিক সহিংসতার ঘটনায় দলীয় কোন্দল ও অন্তর্কোন্দলে ১৭ জন নিহত এবং ১ হাজার ২২৭ জনের অধিক মানুষ আহত হয়েছেন। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) চলতি বছরের জুলাই থেকে স
৮ মিনিট আগে
খেলাপি ঋণ আদায়ে অর্থ ঋণ আদালত আইন ও চেক ডিজঅনার মামলা স্বতন্ত্রভাবে চলবে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। ঋণ সংক্রান্ত ১১টি মামলা স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করে আপিল বিভাগের চেম্বার আদালতের পর এই কথা জানান অ্যাটর্নি জেনারেল।
১০ মিনিট আগে