জাহাঙ্গীর কবির নানক

আন্দোলনের সময় নানক-তাপসের হাতে অস্ত্র ছিল: ট্রাইব্যুনালে সাক্ষীর জবানবন্দি
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডি ও মোহাম্মদপুর এলাকায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিয়েছেন শহীদ মোহাম্মদ ইসমাইলের মা। আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ তাঁর জবানবন্দি নেওয়া হয়।

বরিশালে নানকের বাড়ির প্রবেশপথের গেট খুলে ফেলল বিসিসি
আত্মগোপনে থাকা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের বরিশাল নগরীর পৈতৃক বাড়ির প্রবেশপথের গেট খুলে ফেলল বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)। নিয়মবহির্ভূতভাবে গেট স্থাপনের অভিযোগে আজ মঙ্গলবার বিকেলে সেটি খুলে নেয় বিসিসি। নানকের পরিবারের দাবি, নিজস্ব জমির সড়কে তারা গেটটি স্থাপন করেছিল।

স্ত্রী-কন্যাসহ সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক মন্ত্রী ও ঢাকা-১৩ আসনের সাবেক সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানক, তাঁর স্ত্রী সৈয়দা আরজুমান বানু ও তাঁদের মেয়ে এস আমরীন রাখির দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বুধবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নিষেধাজ্ঞা জারি করেন।

সীমান্ত দিয়ে নানকের ভারত যাওয়ার গুজব, পুলিশ–বিজিবির তল্লাশি
গুজব ওঠে আ. লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক ফুলতলা সীমান্ত দিয়ে ভারত যাওয়ার চেষ্টা করছেন। এমন খবরে মৌলভীবাজারের জুড়ির ফুলতলা সীমান্তের কয়েকটি বাড়িতে তল্লাশি চালায় পুলিশ ও বিজিবি। তবে কোথাও তাকে পাওয়া যায়নি।








