
মিয়ানমারের একটি সাইবার স্ক্যাম সেন্টারে আটকে থাকা আট বাংলাদেশি নাগরিককে উদ্ধার করা হয়েছে। বেশি বেতনে কম্পিউটার ও আইটি-সংক্রান্ত কাজের প্রলোভন দেখিয়ে তাঁদের থাইল্যান্ড হয়ে মিয়ানমারে পাচার করা হয়েছিল। উদ্ধার হওয়া এই বাংলাদেশিরা আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে ব্যাংকক থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।
ভুক্তভোগীদের পরিবার সূত্রে জানা গেছে, বেশি বেতনে কম্পিউটার ও আইটি-সংক্রান্ত কাজের প্রলোভন দেখিয়ে ওই আট বাংলাদেশিকে দুবাই, মালয়েশিয়া এবং ঢাকা থেকে সরাসরি থাইল্যান্ডে নেওয়া হয়। পরে দেশটির সীমান্ত এলাকা মায়ে সট হয়ে জোর করে তাঁদের মিয়ানমারে পাচার করা হয়। সেখানে পৌঁছানোর পর তাঁদের পাসপোর্ট ও মোবাইল ফোন কেড়ে নিয়ে বাইরের বিশ্বের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করা হয় এবং সাইবার জালিয়াতিমূলক কাজে বাধ্য করা হয়।
প্রতারণার শিকার বাংলাদেশিরা হলেন লালমনিরহাটের মো. আব্দুল মালেক ও হাবিবুর রহমান; ঢাকার রহিম বাদশা; খুলনার এস কে মিনহাজুল হোসেন; নরসিংদীর মো. মেহরাজ হাসান; ফরিদপুরের রিয়াজ ফকির; গাজীপুরের রিপন মিয়া এবং বান্দরবানের উলহাসায় মারমা।
ভুক্তভোগী মেহরাজ হাসান জানান, ঢাকার বাসা থেকে দুবাই হয়ে থাইল্যান্ডে নেওয়ার পর তাঁকে মিয়ানমারে আটকে রেখে দেড় বছরের একটি কাজের চুক্তিতে সই করতে বাধ্য করা হয়। নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হলে তাঁকে শারীরিক ও মানসিক নিপীড়নের মুখোমুখি হতে হয়।
রিয়াজ ফকির ও রহিম বাদশা জানান, ট্যুরিস্ট ভিসায় থাইল্যান্ডে প্রবেশের পর তাঁদের সীমান্ত পার করে মিয়ানমারে নিয়ে যাওয়া হয়। সেখানে জোর করে চুক্তিতে বাধ্য করে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
আরেক ভুক্তভোগী রিপন মিয়া বলেন, মালয়েশিয়া থেকে উন্নত জীবনের আশায় থাইল্যান্ডে গেলেও শেষ পর্যন্ত তাঁকে মিয়ানমারের স্ক্যাম সেন্টারে আটকে রাখা হয়।
মিনহাজুল হোসেন জানান, সংযুক্ত আরব আমিরাত থেকে থাইল্যান্ডে আসার পর তিনি মায়ে সট এলাকায় আটকা পড়েন। চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও তাঁকে মুক্তি না দিয়ে দেশে ফেরার বিনিময়ে বড় অঙ্কের অর্থ দাবি করা হয়। ভুক্তভোগীদের সবাইকে মূলত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে মানুষের ব্যক্তিগত তথ্য সংগ্রহের কাজ করতে বাধ্য করা হয়েছিল।
মিয়ানমারের স্ক্যাম সেন্টারে আটক থাকা এই বাংলাদেশিদের উদ্ধার ও নিরাপদে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, থাইল্যান্ডে বাংলাদেশের দূতাবাস, থাইল্যান্ডের স্থানীয় এনজিও সিভিল সোসাইটি নেটওয়ার্ক ফর ভিকটিম অ্যাসিস্ট্যান্স ইন হিউম্যান ট্রাফিকিং এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করেছে ব্র্যাক।
এর আগে ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর একই ধরনের নির্যাতনের শিকার ১৮ বাংলাদেশি মিয়ানমার থেকে দেশে ফিরেছিলেন।

পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে দৃষ্টান্তমূলক ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ ৩৪১ পুলিশ সদস্যকে ‘পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ-২০২৫’ (আইজিস ব্যাজ) প্রদান করা হয়েছে। একই সঙ্গে শিল্ড প্যারেড, অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারে অবদানের জন্য বিভিন্ন ইউনিটকে পুরস্কৃত করা হয়েছে।
৪৪ মিনিট আগে
দূষণ নিয়ন্ত্রণ বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার উল্লেখ করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, বায়ু, পানি ও বর্জ্য দূষণ কমাতে সরকার বহুমুখী কার্যক্রম বাস্তবায়ন করছে। একই সঙ্গে কার্বন মার্কেট থেকে কার্বন ক্রেডিট অর্জনে যুক্তরাজ্যের সহযোগিতাও চেয়েছে বাংলাদেশ।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদে মন্ত্রী নন এমন সংসদ সদস্যদের (এমপি) বেসরকারি সদস্য বলা হয়। তাঁরা যেসব বিল পেশ করেন, তা বেসরকারি বিল হিসেবে পরিচিত। স্বাধীন বাংলাদেশে ১৯৭৩ সালের প্রথম সংসদ থেকে দ্বাদশ সংসদ পর্যন্ত বেসরকারি সদস্যদের উপস্থাপিত ৯টি বিল পাস হয়েছে।
১ ঘণ্টা আগে
ঢাকার কোতোয়ালি থানার বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ২১ জুন ধার্য করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ এই তারিখ ধার্য করেন।
১ ঘণ্টা আগে