
ত্রয়োদশ জাতীয় নির্বাচনের জন্য আগামী ১১ ফেব্রুয়ারি (বুধবার) সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি শিল্পাঞ্চল এলাকার শ্রমিকদের জন্য ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিনটিও সাধারণ ছুটির আওতায় আনা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
প্রেস সচিব বলেন, জাতীয় নির্বাচনের জন্য ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। অন্যদিকে শিল্পাঞ্চল এলাকার শ্রমিকদের জন্য ১০ ফেব্রুয়ারিও সাধারণ ছুটির আওতায় থাকবে। আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে।
এছাড়া ভোটের দিন ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি থাকবে, যা আগেই ঘোষণা দেওয়া হয়েছিল।

মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে ইরান হরমুজ প্রণালি বন্ধ করায় বিশ্বে তেল-গ্যাসের সরবরাহে বড় ধরনের টান পড়েছে। এখন পর্যন্ত প্রয়োজনীয় মজুত থাকলেও বাংলাদেশের ওপর সংকটের প্রভাব পড়েছে। এমন পরিস্থিতিতে সংকট থেকে রেহাই পেতে বাংলাদেশের জন্য দুটি নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে।
১ ঘণ্টা আগে
মাদকের সঙ্গে জড়িত কাউকে আটক করা হলে তদবির নিয়ে থানায় না যাওয়ার ব্যাপারে হুঁশিয়ারি দিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজিব আহসান। তিনি বলেন, ‘মাদকের ব্যাপারে কাউকে থানায় নিয়ে গেলে সে যত বড় ব্যক্তির সন্তানই হোক না কেন, কেউ যেন থানায় সুপারিশ না করেন। কোনো সুপারিশ গ্রহণযোগ্য হবে না
৫ ঘণ্টা আগে
সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে আরেকটি হত্যা মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে। এ কারণে পাঁচ মামলায় হাইকোর্ট জামিন দেওয়ার পরও তিনি মুক্তি পাচ্ছেন না। নতুন এ গ্রেপ্তার আবেদনের ওপর শুনানির জন্য ৩০ মার্চ দিন ধার্য করেছেন আদালত...
৭ ঘণ্টা আগে
জাতীয় সংসদের অধিবেশনে জাতীয় সংগীতের সময় বিরোধীদলীয় সদস্যদের একটি অংশ দাঁড়িয়ে যথাযথ সম্মান প্রদর্শন না করায় তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। সংগঠনটি বলেছে, জাতীয় সংগীতকে ঘিরে জনপ্রতিনিধিদের এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণ গোটা জাতির স্বাধীনতার চেতনা ও মর্যাদাবোধের ওপর আঘাত হেনেছে
৮ ঘণ্টা আগে