ঋণখেলাপির জিম্মাদার হওয়ার পরেও চট্টগ্রাম-৪ আসনে বিএনপির দলীয় প্রার্থী আসলাম চৌধুরীর বিরুদ্ধে করা আপিল খারিজ করেছে নির্বাচন কমিশন। তাঁর বিরুদ্ধে এশিয়া ব্যাংকের আপিল খারিজ করে দিয়ে নির্বাচন কমিশনার আবদুর রহমান মাছউদ বলেন, ‘উনার মনোনয়ন গ্রহণ করা হলো। তবে উনাকে অর্থ পরিশোধ করতে হবে।’
শুনানিতে ব্যাংক এশিয়ার প্রতিনিধি জানান, আসলাম চৌধুরীর কাছে পাওনা ১৫৬ কোটি টাকা। তিনি জিম্মাদার ও বন্ধকদাতা। কোম্পানিটির চেয়ারম্যান তাঁর স্ত্রী (জামিলা নাজনীল মাওলা)। পরে কমিশনের পক্ষ থেকে প্রশ্ন করা হয়, আসলাম চৌধুরী কোম্পানিটির পরিচালক কি না? জবাবে ব্যাংক এশিয়ার প্রতিনিধি জানান, আসলাম চৌধুরী কোম্পানিটির পরিচালক নন।
পরে নির্বাচন কমিশনার আবদুর রহমান মাছউদ স্থানীয় সরকার নির্বাচনে ঋণের জিম্মাদার করা একটি রায়ের কথা তুলে ধরে বলেন, আদালতের রায়ে স্থানীয় সরকার নির্বাচনে ঋণের জিম্মাদার নির্বাচনে অযোগ্য হবেন না। তিনি আসলাম চৌধুরীর উদ্দেশে বলেন, ‘মানুষ হিসেবে বলছি, টাকাটা দিয়ে দিয়েন।’
আরও পড়ুন:

ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সে দেশ থেকে লোকজনকে ধরে ধরে জোর করে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়ার (পুশ ইন) চেষ্টা করছে। দেশটির কেন্দ্রীয় শাসক দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এক মাস আগে পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় আসার পর বিএসএফের এই তৎপরতা হঠাৎ বেড়ে গেছে।
১ ঘণ্টা আগে
হাকান ফিদানের এই সফরে কর্মসূচির মধ্যে রয়েছে—আগামীকাল শুক্রবার সকালে রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে তিনি বৈঠক করবেন। সে সঙ্গে দুই দেশের মধ্যে সাংস্কৃতিক আদান-প্রদানের বিষয়ে একটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।
৪ ঘণ্টা আগে
রাতে মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রণোদনা দেওয়ার মাধ্যমে প্রবাসী বাংলাদেশিসহ সব বাংলাদেশি নাগরিককে এফডিআই আনয়নে অবদান রাখার লক্ষ্যে সরকার প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ প্রণোদনা স্কিম নীতিমালা প্রণয়ন করেছে...
৫ ঘণ্টা আগে
দেশের বিভিন্ন জেলায় বজ্রপাতে অন্তত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ, নীলফামারী, পঞ্চগড়, বগুড়া ও ময়মনসিংহে পৃথক ঘটনায় এসব প্রাণহানির ঘটনা ঘটে। সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে চাঁপাইনবাবগঞ্জে।
৬ ঘণ্টা আগে