
পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে বিদ্রোহ ও হত্যার ঘটনার ‘নিরপেক্ষ’ তদন্ত দাবি করেছেন বিএনপির মহাসচিব স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘আমরা পিলখানা হত্যাকাণ্ডের সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং তাদের পরিবার পরিজনদের প্রতি আমাদের সমবেদনা জানাচ্ছি এবং এই জঘন্য হত্যাকাণ্ডের আমরা তদন্ত দাবি করছি।’
আজ বুধবার রাজধানীর বনানী সামরিক কবরস্থানে পিলখানায় নিহত সেনা কর্মকর্তাদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোড়ন তোলে ওই ঘটনা। সেই বিদ্রোহের পর সীমান্ত রক্ষা বাহিনী বিডিআরের নাম বদলে যায়, পরিবর্তন আসে পোশাকেও।
এ বাহিনীর নাম এখন বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি। গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছর বাংলাদেশের ইতিহাসে বিভীষিকাময় ও শোকাবহ এ দিনটি জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত হয়।
মির্জা ফখরুল বলেন, ‘৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন হত্যাকাণ্ডের এই দিনটি জাতির জন্য অত্যন্ত লজ্জার, কলঙ্কজনক একটি অধ্যায় বলে আমরা মনে করি। সবচেয়ে কলঙ্কজনক এইজন্য মনে করি যে, এই দিনে চক্রান্ত হয়েছিল, প্রচেষ্টা হয়েছিল বাংলাদেশের পুরো নিরাপত্তা ব্যবস্থা ভেঙে দেওয়ার, একটা গভীর চক্রান্ত হয়েছিল। চৌকস ৫৭ জন সেনা কর্মকর্তাকে হত্যা করে বাংলাদেশ সেনাবাহিনীর যে মনোবল এবং একই সঙ্গে বাংলাদেশের যে মনোবল, সেটাকে ভেঙে দেওয়ার জন্য একটা গভীর চক্রান্ত হয়েছিল।’
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘আল্লাহর অশেষ রহমতে বাংলাদেশের জনগণ তাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবার জন্য, একই সঙ্গে গণতন্ত্রকে রক্ষা করার জন্য ঘুরে দাঁড়িয়েছে। বিগত নির্বাচনের মধ্য দিয়ে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সুসংহত করা এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার একটা বড় সুযোগ পেয়েছে।’
এ সময় বিএনপি নেতাদের মধ্যে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি আকবর, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামান, অবসরপ্রাপ্ত মেজর মিজানুর রহমান, অবসরপ্রাপ্ত মেজর সিদ্দিকুর রহমান, অবসরপ্রাপ্ত স্কোয়াড্রন লিডার জাহিদ হোসেন, জাগপার চেয়ারম্যান খন্দকার লুৎফুর রহমান, বিডিআরের প্রয়াত মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদের ছেলে রাকির আহমেদ ভুঁইয়া, বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান প্রমুখ উপস্থিত ছিলেন।

২০২৪ সালের জুলাই গণ–অভ্যুত্থানের মতো পরিস্থিতি যেন ভবিষ্যতে আর কখনো সৃষ্টি না হয়, সেই প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, একটি উদার গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলাই ছিল গণ–অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, যেখানে জনগণের ভোটে সরকার ক্ষমতায় আসবে
২ মিনিট আগে
অর্থ বিভাগের একজন কর্মকর্তা জানান, গাড়ির রক্ষণাবেক্ষণ খরচ অর্ধেকে নামিয়ে আনার পদক্ষেপ শুরুর পর কর্মকর্তারা আপত্তি তোলেন। সরকারের বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করে তাঁরা আপত্তির কথা জানান। উপসচিব থেকে শুরু করে ওপরের স্তরের কর্মকর্তারা প্রাধিকারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে সরকারের বিভিন্ন ধরনের সুবিধা পান।
১০ মিনিট আগে
দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে ডিজিটাল প্রযুক্তির ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। প্রাথমিক স্বাস্থ্যসেবা আরও শক্তিশালী, কার্যকর ও যুগোপযোগী করে গড়ে তুলতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-নির্ভর স্বাস্থ্য অপারেটিং সিস্টেম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় প্রথম শহীদ রংপুরের আবু সাঈদ হত্যা মামলায় দণ্ডিত ৪ আসামি খালাস চেয়ে আপিল করেছেন। আজ বৃহস্পতিবার আপিল বিভাগে এই আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন তাঁদের আইনজীবী আজিজুর রহমান দুলু...
১ ঘণ্টা আগে