সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটের আদলে একটি ভুয়া ওয়েবসাইট খোলার অপচেষ্টা করেছে একটি চক্র। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, mswbd.org নামে একটি ওয়েবসাইট তাদের নজরে এসেছে, যা মূল ওয়েবসাইটের অনুকরণে তৈরি করা হয়েছে এবং এতে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে।
আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের একমাত্র সঠিক ওয়েবসাইট হলো সমাজকল্যাণ মন্ত্রণালয়-এর www.msw.gov.bd। অন্য কোনো ঠিকানায় প্রকাশিত তথ্যের সঙ্গে মন্ত্রণালয়ের কোনো সম্পৃক্ততা নেই।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোনো হ্যাকার গ্রুপ বা অসাধু ব্যক্তি যদি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নাম ব্যবহার করে প্রতারণার চেষ্টা করে, তবে বিষয়টি দ্রুত মন্ত্রণালয়কে অবহিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে যোগাযোগের জন্য আইসিটি শাখার মোবাইল নম্বর ০১৯১৫০২৬৪২৩ প্রদান করা হয়েছে।
মন্ত্রণালয় জানায়, সমাজকল্যাণ মন্ত্রণালয় একটি গুরুত্বপূর্ণ দপ্তর হিসেবে সরাসরি জনগণের সঙ্গে সম্পৃক্ত। তাই এ ধরনের বিভ্রান্তিকর ও প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিজ্ঞপ্তিতে তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. রফিকুল ইসলামের স্বাক্ষর রয়েছে।

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের প্রথম ও দ্বিতীয় শ্রেণির ১৬টি শূন্যপদে দ্রুত নিয়োগের জন্য সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যানের কাছে চিঠি পাঠানোর সুপারিশ করেছে এ-সংক্রান্ত কমিটি। একই সঙ্গে তৃতীয় ও চতুর্থ শ্রেণির শূন্যপদে নিয়োগের জন্য আগামী নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে দৈনিক...
৪ মিনিট আগে
সংশ্লিষ্ট নথি অনুযায়ী, দেশের সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে মোট অনুমোদিত ১৯ লাখ ৮৬ হাজার ২৭২টি পদের বিপরীতে ১৪ লাখ ৬৪ হাজার ৩৫০ জনবল কর্মরত রয়েছেন। হিসাব অনুযায়ী সরকারি প্রতিষ্ঠানগুলোতে এই সংখ্যা অনুমোদিত পদের প্রায় ২৬ দশমিক ২৯ শতাংশ। অর্থাৎ, প্রতি ১০০টি অনুমোদিত পদের মধ্যে ২৬টির...
২১ মিনিট আগে
সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে সীমিত পরিসরে কার্যক্রম চলায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পরিচালিত ফ্লাইট চলাচলে ব্যাপক প্রভাব পড়েছে। এখন পর্যন্ত ১০০টি ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে সৌদি আরবের সঙ্গে সরাসরি চলাচলকারী ৪১টি এবং বিভিন্ন দেশের বিমানবন্দর হয়ে পরিচালিত ৫৯টি ট্রানজিট
৩৬ মিনিট আগে
ভারতের সঙ্গে এখন বাংলাদেশের সম্পর্ক খুব একটা উষ্ণ নয়। তারপরও গঙ্গার পানিবণ্টন চুক্তি নিয়ে কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। তিস্তা পরিকল্পনা নিয়ে নেদারল্যান্ডস ও চীন সহায়তা দিতে চাইছে। পদ্মা ব্যারাজ প্রকল্প দুই ফেজে হবে। প্রথম ফেজের মেয়াদ সাত বছর। এটি বাস্তবায়ন হলে রাজশাহী অঞ্চলের...
১ ঘণ্টা আগে