চট্টগ্রাম-২ আসন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনের বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতা নিয়ে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে করা আবেদন শুনানির জন্য ১৯ জুলাই দিন ধার্য করা হয়েছে। আজ সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব আবেদনটি শুনানির জন্য এই দিন ধার্য করেন।
সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে নির্বাচন কমিশনের (ইসি) নেওয়া সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে ৯ জুলাই রায় দেন হাইকোর্ট। ওই দিনই ইসি গেজেট প্রকাশ করে এবং সারোয়ার আলমগীরকে সংসদ সদস্য হিসেবে শপথ পড়ানো হয়।
ওই আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ নুরুল আমীন হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত চেয়ে ১২ জুলাই আপিল বিভাগে আবেদন করেন। একই সঙ্গে সারোয়ার আলমগীর যাতে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংসদ অধিবেশনে অংশগ্রহণ করতে না পারেন, সে জন্য নিষেধাজ্ঞা চান।
নুরুল আমীনের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির ও আইনজীবী আজিম উদ্দিন পাটোয়ারী। সারোয়ার আলমগীরের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী আহসানুল করিম ও আইনজীবী নাসির উদ্দীন আহমেদ অসীম।

মঙ্গলবার রাতে বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এক ঘণ্টা আগে ইব্রাহিম কার্ডিয়াকে ভর্তি হয়েছেন। ওনার হার্টে কিছু সমস্যা দেখা দিয়েছে। জরুরি বিভাগ থেকে ইকবাল হাসান মাহমুদকে সিসিইউতে নেওয়া হয়েছে। প্রায় এক ঘণ্টা আগে তিনি হাসপাতালে এসেছেন...
৪ ঘণ্টা আগে
বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) কর্মকর্তা-কর্মচারীদের বেতন গ্রেড অবনমন ও পদোন্নতির ক্ষেত্রে নতুন শর্ত আরোপের প্রতিবাদে দেশব্যাপী কর্মবিরতি শুরু হয়েছে। রাজধানীর মতিঝিলে কৃষি ভবনসহ দেশের বিভিন্ন কার্যালয়ে অর্ধদিবস কর্মবিরতি পালন করছেন কর্মকর্তা-কর্মচারীরা। একই সঙ্গে রাজধানীতে বিএডিসির প্রধান
৬ ঘণ্টা আগে
গতকাল সোমবার (৩১ আগস্ট) রাত আনুমানিক ৯টা ৩৫ মিনিটে তৃতীয় টার্মিনাল এলাকায় কিউআরএফের দায়িত্ব পালনকালে বিমানবাহিনীর সাত সদস্যকে বহনকারী একটি জিপ দুর্ঘটনায় পড়ে। দুর্ঘটনার পরপরই বিমানবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ঢাকায় সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যান। সেখানে চিকিৎসক তিনজনকে মৃত
৬ ঘণ্টা আগে
সরকারি কর্মচারীদের পে স্কেল ও মূল্যস্ফীতি প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, নতুন পে স্কেল বাস্তবায়নের কারণে বাজারে অস্বাভাবিক মূল্যস্ফীতির ঝুঁকি নেই। তিনি বলেন, দীর্ঘদিন নতুন পে স্কেল না হলেও ইনক্রিমেন্ট পেতে পেতে অনেক কর্মকর্তা-কর্মচারীর বেতন ইতিমধ্যে প্রস্তাবিত স্কেলের কাছাকাছি পৌঁছে গেছে।
৭ ঘণ্টা আগে