
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং সেতু বিভাগের আওতাধীন সেতুর টোল মওকুফ না করার বিষয়ে জাতীয় সংসদে ইঙ্গিত দিয়েছেন সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, সেতুর টোল আদায়ের নীতিমালা আছে। সেই সেতুর টোল আদায় বন্ধ করা বা সংসদ সদস্যদের সুপারিশে বা অনুরোধে টোল আদায় বন্ধ করার সুযোগ মন্ত্রণালয়ের কম।
জাতীয় সংসদে আজ সোমবার জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে ৭১ বিধিতে সংরক্ষিত আসনের সদস্য শওকত আরা আক্তারের প্রশ্নের জবাবে সড়ক পরিবহনমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ‘আমরা যাঁরা সংসদ সদস্য নির্বাচিত হয়েছি, তাঁরা নির্বাচনের আগে অধিকাংশ জায়গায় টোল মওকুফের কথা বলেছি। হয়তো নির্বাচিত হওয়ার স্বার্থে জনমত গঠনের জন্য তা বলেছি। মন্ত্রণালয় সেতু নির্মাণ করে এবং সেতু ব্যবস্থাপনা করে। কিন্তু টোল আদায় হচ্ছে রাজস্বের বিষয়, যা অর্থ বিভাগ কর্তৃক নিয়ন্ত্রিত। সড়ক মন্ত্রণালয় রাজস্ব আদায় রহিত করতে পারে না অথবা কোনো সংসদ সদস্যও তা করতে পারেন না। রাজস্ব আদায় না হলে অর্থের অভাবে এই পার্লামেন্টও চলবে না। যেসব সংসদ সদস্য এই দাবিগুলো জানিয়েছেন বা জনগণের কাছে ওয়াদা করেছেন, তাঁদের দাবিগুলোর বিষয়ে অর্থ বিভাগের সঙ্গে আলোচনা করে ছাড় দেওয়া যায় কি না, সেটা একটা নীতিগত সিদ্ধান্ত নিতে হবে।’
সংসদ সদস্যদের চার লেনের সড়ক নির্মাণের দাবি প্রসঙ্গে সড়কমন্ত্রী বলেন, ‘সব সংসদ সদস্য নির্বাচনের আগে অধিকাংশ জায়গায় বলার চেষ্টা করেছেন, চার লেন সড়ক করে দেবেন। এখন চার লেন সড়ক হওয়ার জন্য ওই এলাকায় যানবাহন কতটুকু চলে, যাত্রীর সংখ্যা কত, মালপত্র পরিবহন কী পরিমাণ আছে—সেগুলো বিবেচনা করেই লেন নির্ধারণ করা হয়। জেলা পর্যায়ে দুই লেনের সড়ক যথেষ্ট বলে আমরা মনে করি। আর যেসব জাতীয় মহাসড়ক চার লেন করার দাবি আছে, সেগুলোর পরিকল্পনা আছে।’
আন্তনগর ট্রেন বিভিন্ন স্টেশনে থামানোর দাবি প্রসঙ্গে এই মন্ত্রী বলেন, যেখানে রেললাইন আছে, সেখানে ট্রেন থামানোর জন্য সংসদ সদস্যরা ওয়াদা করেছেন। কিন্তু আন্তনগর ট্রেন কোন স্টপেজে থামবে, তার একটা নীতিমালা রয়েছে। নীতিমালা বিবেচনা করে স্টপেজ নির্ধারণ করা হয়। সব জায়গায় যদি ট্রেনগুলো থামাতে চান, তাহলে আন্তনগর ট্রেন থাকবে না, সব লোকাল ট্রেন হয়ে যাবে।

প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ৭ অক্টোবর দিবাগত রাত ১২টা থেকে শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা। তবে নদীতে জেলেদের মাছ ধরা ঠেকাতে এবার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে স্থানীয় রাজনৈতিক দল ও জনপ্রতিনিধিদের সহযোগিতা। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রশাসনিক অভিযান যতই জোরদার হোক, স্থানীয় রাজনৈতিক সমর্থন না
৫ ঘণ্টা আগে
দুর্গাপূজায় নিরাপত্তায় কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
৭ ঘণ্টা আগে
বাংলাদেশ রেলওয়ের আয় বাড়াতে যাত্রীবাহী ক্যারেজের তুলনায় মালবাহী ক্যারেজের সংখ্যা বাড়ানো। একই সঙ্গে বাংলাদেশ থেকে কার্গো রপ্তানির মাধ্যমে রেলের আয় বাড়ানো এবং রেল খাতকে লোকসান থেকে লাভজনক খাতে উন্নীত করার সুপারিশ করেছে কমিটি...
৭ ঘণ্টা আগে
প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেছেন, গণ-অভ্যুত্থানে স্বৈরাচারের পতন হলেও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হয়নি। ১৯৬২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের আইয়ুব খানের সামরিক শাসনের বিরুদ্ধে ছাত্র ধর্মঘটে অংশগ্রহণের প্রসঙ্গ টেনে তিনি জানান, ৬৪ বছর পরও তাঁকে সংবাদপত্রের স্বাধীনতার জন্য দাবি জানাতে হচ্ছে
৮ ঘণ্টা আগে