
সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি কর্মীর মধ্যে পরিচয় শনাক্ত হওয়া ৯ জনের মরদেহ দেশে পৌঁছেছে। আজ বৃহস্পতিবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৪০ ফ্লাইটে মরদেহগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে।
৯ আগস্ট রিয়াদের ওই কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি কর্মী নিহত হন। সৌদি কর্তৃপক্ষ ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষার মাধ্যমে ৯ জনের পরিচয় শনাক্ত করে। নিহতদের মধ্যে নওগাঁর আত্রাই উপজেলার সাতজন, নাটোরের নলডাঙ্গার একজন এবং রাজশাহীর বাগমারা উপজেলার একজন রয়েছেন। আত্রাইয়ের নিহতদের মধ্যে একই গ্রামের চারজন এবং দুজন সহোদর রয়েছেন।
বিমানবন্দরে নিহতদের মরদেহ গ্রহণ করেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। পরে সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রবাসীকল্যাণমন্ত্রী জানান, নিহত ৯ জনের পরিবারের জন্য লাশ পরিবহন ও দাফন খরচ বাবদ ৩৫ হাজার টাকা এবং এককালীন আর্থিক অনুদান হিসেবে ৩ লাখ টাকা দেওয়া হবে। অর্থাৎ প্রতিটি পরিবার মোট ৩ লাখ ৩৫ হাজার টাকা সহায়তা পাবে।
মন্ত্রী আরও জানান, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অ্যাম্বুলেন্সে মরদেহগুলো সরাসরি নিহতদের নিজ নিজ গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
অগ্নিকাণ্ডে নিহত অন্য সাত বাংলাদেশি কর্মীর ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষা করা সম্ভব হয়নি। তাঁদের পরিচয় নিশ্চিত করতে ইতিমধ্যে সিআইডির তত্ত্বাবধানে স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। দ্রুততম সময়ে তাঁদের মরদেহ দেশে ফিরিয়ে আনার কার্যক্রম চলছে বলে জানান প্রবাসীকল্যাণমন্ত্রী।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, প্রবাসীরা অনেক কষ্ট করে বিদেশে কাজ করেন এবং পরিবারের জন্য অর্থ পাঠান। এ ধরনের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। অন্য নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা নিরলসভাবে কাজ করছেন। আগুনে মরদেহগুলোর পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষা প্রয়োজন হওয়ায় পরিবারের সঙ্গে যোগাযোগ করে নমুনা সংগ্রহ করা হয়েছে। দ্রুত তাঁদের মরদেহ দেশে আনার চেষ্টা চলছে।
এ সময় প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. আসাদুজ্জামান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (কনস্যুলার ও কল্যাণ) দেওয়ান আলি আশরাফ এবং ঢাকায় নিযুক্ত সৌদি আরবের ডেপুটি চিফ অব মিশন ইব্রাহীম আলাহমারি উপস্থিত ছিলেন।

জাতীয় সংসদকে কার্যকর ও শক্তিশালী করতে সরকারি ও বিরোধী দল—উভয়কেই দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। সংসদীয় গণতন্ত্র সুসংহত করতে বিরোধী দল কার্যকর ছায়া সংসদ গঠন করতে পারে বলেও তিনি মন্তব্য করেন। একই সঙ্গে জনগণের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে র
১৭ মিনিট আগে
ডা. জাহেদ উর রহমান বলেন, ড. ইউনূস, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী, অভিনেত্রী বাঁধনকে হেনস্তার চেষ্টা প্রেশার গ্রুপ-ট্রুপ কিছু না—এগুলো আওয়ামী সন্ত্রাস। সেটা নিয়ে লিগ্যাল প্রসেস শুরু হয়েছে, ভবিষ্যতেও নেওয়া হবে। আওয়ামী সন্ত্রাসীদের এ ধরনের পদক্ষেপ আনচ্যালেঞ্জড যাওয়ার প্রশ্নই আসে না।
১ ঘণ্টা আগে
দেশের চাহিদা মিটিয়ে বিদেশে ডিম রপ্তানির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। উৎপাদন বাড়ানো গেলে দেশের চাহিদা পূরণ করে ডিম রপ্তানি সম্ভব হবে বলে মন্তব্য করেন তিনি।
১ ঘণ্টা আগে
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থানরত কিংবা ফ্লাইটের পরিবর্তন সম্পর্কে না জেনে বিমানবন্দরে আসা ক্ষতিগ্রস্ত যাত্রীদের যথাযথ সহায়তা নিশ্চিত করতে বলা হয়েছে। তাঁদের বসার ব্যবস্থা, পানীয় জল, নাশতা, খাবারসহ প্রয়োজনীয় সুবিধা দিতে হবে। বিশেষ গুরুত্ব দিতে হবে বয়স্ক...
২ ঘণ্টা আগে