একজন তরুণী বাংলাদেশ সেনাবাহিনীর এক ক্যাপ্টেনকে ভর্ৎসনা করছেন। তরুণীটির মুখের দিকে নির্বিকার তাকিয়ে আছেন সেই ক্যাপ্টেন। আশপাশের কেউই ওই তরুণীকে থামাতে পারছিলেন না। কিন্তু শেষ পর্যন্ত শান্তই ছিলেন ক্যাপ্টেন আশিক। মুহূর্তেই ভাইরাল হওয়া এমন একটি ভিডিও দেখে ক্যাপ্টেন আশিকের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটিজেনরা।
তরুণীর এমন আচরণের বিপরীতে অত্যন্ত বিচক্ষণতা ও ধৈর্যের সঙ্গে পরিস্থিতি সামাল দেওয়া ক্যাপ্টেন আশিকের পেশাদারির বার্তা পৌঁছে গেছে সেনা সদরেও। পেশাদারি এবং ধৈর্যের পরিচয় দেওয়ায় ক্যাপ্টেন আশিককে সেনা গৌরব পদক (এসজিপি) প্রদান করা হয়েছে।
আজ রোববার দুপুরে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান নিজ কার্যালয়ে ডেকে তাঁকে এই সম্মাননা দেন। প্রতিকূল পরিস্থিতিতেও পেশাদারি বজায় রাখায় ক্যাপ্টেনকে সাধুবাদ জানান। ভবিষ্যতের জন্যও অনুপ্রাণিত করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) থেকে পুরস্কৃত হওয়া ছবির সত্যতা নিশ্চিত হওয়া গেছে।
সেনাপ্রধানের হাত থেকে নেওয়া পুরস্কারের ছবিও আবার ভাইরাল হয়ে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে হাজার হাজার মানুষ তা শেয়ার করে প্রশংসা করতে থাকেন বাংলাদেশ সেনাবাহিনী ও ক্যাপ্টেন আশিককে।
আরও খবর পড়ুন:
- ৩২৩ পৌর মেয়র ও ৬০ জেলা পরিষদ চেয়ারম্যানকে অপসারণ
- গরিবদের কাছ থেকেই বেশি কর আদায় হচ্ছে, এটা বৈষম্যমূলক: নতুন এনবিআর চেয়ারম্যান
- পদত্যাগ করলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান
- বিসিবি থেকে জালালের পদত্যাগ, বোর্ডে তবে ফারুক
- শরিয়াহ নীতি ভেঙে সুদে ঋণ সোনালী ব্যাংকের
- রেমিট্যান্স প্রবাহ বাড়ছে হু হু করে
- ব্যাংক আমানত ঊর্ধ্বমুখী
- পাপনের পাপগুলো
- অন্তত ৫ ক্ষেত্রে সংস্কারের পর নির্বাচন: ড. ইউনূস
- দেশের সব উপজেলা পরিষদ চেয়ারম্যানকে অপসারণ
- ভিপি নুরের সঙ্গে ছবি থাকায় ভারতের ভিসা পাননি বাঁধন
- পুলিশ সদস্যদের ভারতে যাওয়ার হিড়িক
- ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ: প্রশ্ন করলে কাঁদছেন পলক, চুপ আনিসুল হক
- ব্যাংকে গড়াচ্ছে সঞ্চয়পত্রের টাকা
- সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল


সেনাসদস্যদের জনসাধারণের সঙ্গে অশোভন আচরণের বিষয়ে সতর্ক করল সেনাবাহিনী







