
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে পদত্যাগ করলেন জালাল ইউনুস। তিনি দীর্ঘদিন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান ছিলেন।
আজকের পত্রিকাকে জালাল তাঁর পদত্যাগের কথা নিশ্চিত করেছেন। এরই মধ্যে তাঁর পদত্যাগপত্র জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) পাঠানো হয়েছে। এ ছাড়া আরেক পরিচালক আহমেদ সাজ্জাদুল আলমকেও পদত্যাগ করার কথা বলা হয়েছে। তাঁরা (জালাল ও সাজ্জাদুল) দুজনই বিসিবিতে এনএসসি মনোনীত পরিচালক ছিলেন বলে জানিয়েছেন জালাল। জালাল ও সাজ্জাদুলের পরিবর্তে ফারুক আহমেদ ও নাজমুল আবেদীন ফাহিমের নাম শোনা যাচ্ছে। সেক্ষেত্রে ফারুককেই হয়তো বিসিবির অন্তর্বর্তীকালীন সভাপতির পদে দেখা যেতে পারে। ফারুক একসময় বিসিবির প্রধান নির্বাচক ছিলেন।
ক্রিকেট সংগঠক জালাল ১৯৯৭ সাল থেকে শুরু করে বিসিবির বর্তমান বোর্ডেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ২০০৫ থেকে ২০০৯—এই চার বছর তিনি বোর্ডে ছিলেন না। জালালের মতোই আরেক অভিজ্ঞ সংগঠক সাজ্জাদুল। তরুণ বয়স থেকেই সংগঠক হিসেবে আবির্ভূত হয়েছেন সাজ্জাদুল। ১৯৮৩ থেকে ১৯৯১ সাল পর্যন্ত টানা ৮ বছর ছিলেন ক্রিকেট বোর্ডে। রাজনৈতিক কারণে সরে যেতে হয়েছিল ঠিকই। তবে ২০০৭ সাল থেকে বিসিবি তিনি পরিচালক ছিলেন। টুর্নামেন্ট কমিটির প্রধানের দায়িত্বও পালন করেন তিনি।

সিনেমায় যেমনটা দেখা যায়, তেমনভাবেই বিসিবির ভ্যান থেকে ক্রিকেটারদের লাগেজ সরিয়ে ফেলে চোর! চলন্ত কাভার্ড ভ্যানের পিছু নিয়েছিল একটি মোটরসাইকেল। তারপর মোটরসাইকেল থেকেই একজন কাভার্ড ভ্যানের পেছনে উঠে পড়ে। ভেঙে ফেলে কাভার্ড ভ্যানের দরজার তালা। তারপর একে একে নামিয়ে নেয় ক্রিকেটারদের আটটি লাগেজ।
৪৩ মিনিট আগে
এবারও বিগ ব্যাশে হোবার্ট হারিকেন্সের হয়ে খেলবেন রিশাদ হোসেন। গত মৌসুমের দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে রিশাদকে ধরে রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি। তাঁর প্রশংসায় পঞ্চমুখ হোবার্টের জেনারেল ম্যানেজার সালিয়ান বিমস।
১ ঘণ্টা আগে
রিয়াল মাদ্রিদে একের পর এক গোল করে ভিনিসিয়ুস জুনিয়র ভেঙেচূড়ে দিয়েছেন অসংখ্য রেকর্ড। জিতেছেন অনেক শিরোপাও। কিন্তু মুদ্রার অপর পিঠও দেখতে হয়েছে তাঁকে। গ্যালারিতে ভক্ত-সমর্থকদের দুয়োধ্বনি তো রয়েছেই। এমনকি রেফারিদের হাত থেকেও নিস্তার পাচ্ছেন না তিনি।
৩ ঘণ্টা আগে
ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে পর্তুগাল কোচ জর্জ জেসুসের ঘটনা বিশ্ব ফুটবলে হই চই ফেলে দেয়। এখন ক্লাব ফুটবলে সবাই ব্যস্ত হয়ে পড়েছে ঠিকই। কিন্তু আলোচনা যে শেষ হওয়ার নয়। এবার রোনালদোর সতীর্থ ভিতিনিয়া ‘হট টপিক’ নিয়ে রহস্যময় এক বক্তব্য দিয়েছেন।
৩ ঘণ্টা আগে