
দেশের কর ব্যবস্থার সংস্কারের ইঙ্গিত দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন চেয়ারম্যান আবদুর রহমান খান। তিনি বলেছেন, গরিবদের কাছ থেকেই বেশি কর আদায় করা হয়। এটি বৈষম্য তৈরি করে। সেই এনবিআরের সেবা আরও জনবান্ধব করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
আজ রোববার এনবিআর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আবদুর রহমান। প্রথমে তিনি কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন। পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
দায়িত্ব নিয়েই দুর্নীতিবাজ ও অর্থ পাচারকারীদের প্রতি হুঁশিয়ারি দিয়েছেন এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান। তিনি বলেন, ‘গত ১৫ বছরের অপরাধীদের নিয়ে আমরা কাজ করব। হয়তো একটু সময় লাগবে। প্রস্তুতি নিচ্ছি। সবকিছু স্থির হলে কাজ শুরু করব।’
এনবিআর চেয়ারম্যান বলেন, ‘অর্থ পাচার নিয়ে বিএফআইইউ (বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট) কাজ করছে, এনবিআরের সিআইসিও (সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল) কাজ করবে। যখনই কোনো ইঙ্গিত পাব, তা অনুসন্ধান করা হবে।’
এ সময় তিনি মতিউরের মতো দুর্নীতিবাজ যেন তৈরি না হয়, সে জন্য এনবিআর কর্মকর্তাদের দুর্নীতি শক্ত হাতে দমনের হুঁশিয়ারিও দেন। এনবিআর চেয়ারম্যান বলেন, ‘তাঁদের (কর্মকর্তাদের) মেসেজ দেওয়া হয়েছে। নিজেদের পরিবর্তন করতে না পারলে বের করে দেওয়া হবে। বড়–ছোট না, সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
কালোটাকা সাদা করার সুযোগ থাকা নিয়ে আপত্তি জানিয়ে বলেন, ‘এনবিআর চেয়ারম্যান হিসেবে নয়, ব্যক্তিগতভাবে আমি মনে করি, এগুলো অগ্রহণযোগ্য। এর ফলে সৎ করদাতারা নিরুৎসাহিত হন।’
রাজস্ব আদায় বাড়াতে গিয়ে ব্যবসার যেন ক্ষতি না হয়, সেদিকে সতর্ক থাকতে কর্মকর্তাদের নির্দেশ দেন এনবিআর চেয়ারম্যান। তিনি বলেন, ‘গরিবদের কাছ থেকেই বেশি কর আদায় হচ্ছে। এটা বৈষম্য তৈরি করে। গরিবকে ট্যাক্স করা যাবে না। এটা ঠিক করতে হবে।’ এনবিআরের চেয়ারম্যান বলেন, ‘কর আদায় করতে গিয়ে ব্যবসা যেন বন্ধ না হয়। এফডিআই (প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ) বাড়াতে হবে।’
প্রতিষ্ঠানের কর্মকর্তা–কর্মচারীদের সমালোচনা করে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘আমাদের সার্ভিস খুব খারাপ। এনবিআরের লোকই এনবিআরে সেবা পায় না। জনগণ আমাদের প্রভু। তাঁদের যথাযথ সম্মান দিতে হবে।’

সরবরাহ সংকট ও বাড়তি দামে বিক্রির অভিযোগের মধ্যেই ১২ কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়ানো হয়েছে। বেসরকারি খাতের ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ৫৮৫ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
৪ ঘণ্টা আগে
বাজার সংস্কার ও বিনিয়োগপ্রক্রিয়া সহজ করার উদ্যোগের মধ্যে ২০২৬ সালের প্রথম আট মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদেশি বিনিয়োগকারীদের মোট লেনদেন ৩৭ দশমিক ৬ শতাংশ বেড়েছে।
৮ ঘণ্টা আগে
সিটি গ্রুপ যে সংকটে এসে দাঁড়িয়েছে, তার থেকে পুনরুদ্ধারে একসঙ্গে ঋণ পুনর্গঠন, নতুন অর্থায়ন ও গ্যাস-সংযোগ তিনটি জায়গায় সমাধান দরকার।
১০ ঘণ্টা আগে
গাজীপুরের কালীগঞ্জের কাঁচকলা এখন নিয়মিত রপ্তানি হচ্ছে যুক্তরাজ্যে। ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর প্রথম চালান পাঠানোর পর এ পর্যন্ত আনুমানিক ২০০ টন কাঁচকলা রপ্তানি হয়েছে। বর্তমানে প্রতি সপ্তাহে তিনটি চালানে কাঁচকলা যাচ্ছে যুক্তরাজ্যে। মাসভেদে রপ্তানির হচ্ছে ৬ থেকে ১৮ টন।
১৮ ঘণ্টা আগে