সুদের হার বাজারভিত্তিক করায় মে মাস থেকে ব্যাংকে বাড়তে শুরু করেছে আমানতের পরিমাণ। এপ্রিল মাসের তুলনায় পরের মাসে ব্যাংক আমানত ৪১ হাজার কোটি টাকা বেড়েছে বলে জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুন মাসে ব্যাংক আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ১৭ লাখ ৪২ হাজার কোটি টাকা। তার আগে মে মাসে আমানতের পরিমাণ ছিল ১৭ লাখ ১ হাজার কোটি টাকা। সেই হিসাবে এক মাসের ব্যবধানে বেড়েছে ৪১ হাজার কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংক সুদহার নির্ধারণের সব ধরনের কলাকৌশল তুলে দিয়ে তা বাজারভিত্তিক করে দিয়েছে। এর মাধ্যমে নিজেদের সুবিধামতো সুদহার নির্ধারণের অধিকার ফিরে পেয়েছে ব্যাংকগুলো। ফলে সব ধরনের ঋণের ওপর সুদের হার আপাতত আরও বাড়বে।
পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের নীতি সুদহার আরও বাড়ানো হয়েছে। এতে আমানতের সুদের হার ৬-৭ শতাংশ থেকে ১২-১৪ শতাংশ করার সুযোগ সৃষ্টি হয়েছে, যা সরকারি সঞ্চয়পত্রের চেয়ে বেশি। এই সুযোগ লুফে নিতে আমানতকারীরাও ব্যাংকে টাকা রাখা বাড়িয়ে দিয়েছেন।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের ডিসেম্বরে ব্যাংকে আমানত ছিল ১৭ লাখ ৪২ হাজার কোটি টাকা। চলতি বছরের জানুয়ারিতে ব্যাংকগুলোর আমানত দাঁড়িয়েছে ১৭ লাখ ৫৭ হাজার ৪২৫ কোটি টাকা। ফেব্রুয়ারিতে এসে আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ১৭ লাখ ৬২ হাজার কোটি টাকা। মার্চে গিয়ে আমানতের পরিমাণ ১৬ লাখ ৭৫ হাজার কোটি টাকা। এপ্রিল মাসে আমানত কিছুটা বেড়ে দাঁড়ায় ১৬ লাখ ৮১ হাজার কোটি টাকা। কিন্তু আমানত কমে যাওয়ায় ব্যাংকগুলোর সুদের হার বৃদ্ধির নির্দেশ দেয় কেন্দ্রীয় ব্যাংক।
বিশেষ করে, ঋণের সুদের হার এবং আমানতের সুদের হার বাজারভিত্তিক করা হয়। এতে ব্যাংকগুলোর তারল্যসংকট কাটাতে এবং ঋণের চাহিদা মেটাতে উচ্চ সুদে আমানত সংগ্রহ করতে থাকে। যার ফলে মে মাস থেকে আমানতের ধারা ব্যাপক ঊর্ধ্বমুখী হয়ে ওঠে। আর জুন মাসে সেই ধারাবাহিকতায় ব্যাংকে আমানতের পরিমাণ বেড়ে দাঁড়ায় ১৭ লাখ ৪২ হাজার কোটি টাকা।
এ বিষয়ে বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, ঋণের চাহিদা বাড়লে আমানতের চাহিদা বেড়ে যায়। এ সময় ব্যাংক উচ্চহারে আমানত সংগ্রহ করতে পারে। আর বেশি সুদ পেলে আমানতকারীও ব্যাংকে টাকা রাখতে বাড়তি আগ্রহ পায়। একটা সময় ব্যাংকে আমানত বেড়ে যায়, যা সম্প্রতি লক্ষ করা গেছে। বাংলাদেশ ব্যাংক সুদের হার বাজারভিত্তিক করায় আমানত বেশি হারে সংগ্রহ করে ব্যাংক। তবে এটা একটা সময় পরে বৃদ্ধি পেতে পারে, আবার কমতেও পারে।
জানা গেছে, মার্চ পর্যন্ত ব্যাংকে নিট আমানতের প্রবৃদ্ধি ১০ শতাংশ বেড়েছে, যা আগের বছরের একই সময়ে ছিল সাড়ে ৭ শতাংশ। গত অর্থবছরের জুলাই-মার্চে ঋণের প্রবৃদ্ধি ছিল ১৬ দশমিক ২১ শতাংশ।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক বলেন, ব্যাংক মূলত সুদের ব্যবসা করে। আমানত এবং ঋণ বিতরণের সুদের পার্থক্যটা হলো ব্যাংকের মূল আয়। আমানত না থাকলে তো ঋণ দিতে পারে না। এসব বিষয় ভেবে বাংলাদেশ ব্যাংক সুদের হার বাজারভিত্তিক করার সিদ্ধান্ত নেয়। যার ফলে ব্যাংক একটু বেশি রেটে আমানত সংগ্রহ করতে পারছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত জুন শেষে মানুষের হাতে রয়েছে ৩ লাখ ৬ হাজার কোটি টাকার মতো। ওই সময় পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের বাইরে থাকা টাকার পরিমাণ দাঁড়িয়েছে ৩ লাখ ২১ হাজার ১৯৯ কোটি টাকা। মাত্র ছয় মাস আগে গত ডিসেম্বর শেষে যা ছিল ২ লাখ ৭৭ হাজার ৮০৭ কোটি টাকা। গত ছয় মাসে কেন্দ্রীয় ব্যাংকের বাইরে টাকার পরিমাণ বেড়েছে ৪৩ হাজার ৩৯২ কোটি।

উচ্চ মূল্যস্ফীতি, দুর্বল বিনিয়োগ, রাজস্ব ঘাটতি ও আর্থিক খাতের চাপের মধ্যে অর্থনীতিতে গতি ফেরানো এখন বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে শুধু সরকারি ব্যয় বাড়িয়ে প্রবৃদ্ধি ত্বরান্বিত করার চেষ্টা করলে মূল্যস্ফীতি আরও বেড়ে যেতে পারে বলে সতর্ক করেছে পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআরআই)।
২ ঘণ্টা আগে
জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে কম দায়ী দেশগুলোই এখন সবচেয়ে বেশি ক্ষতির মুখে। ঘূর্ণিঝড়, বন্যা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি কিংবা কৃষি উৎপাদনে ধাক্কা—সবকিছুর ভার বহন করছে বাংলাদেশের মতো উন্নয়নশীল ও দরিদ্র দেশগুলো।
২ ঘণ্টা আগে
উচ্চ মূল্যস্ফীতি, ব্যাংকঋণের বাড়তি সুদহার, ডলার-সংকট এবং বিনিয়োগে দীর্ঘ স্থবিরতার মধ্যেই ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশে বড় বিনিয়োগ লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে যাচ্ছে সরকার। নতুন অর্থবছরের বাজেটে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৩১ দশমিক ৪ শতাংশের সমপরিমাণ বিনিয়োগের লক্ষ্য ধরা হচ্ছে...
২ ঘণ্টা আগে
প্রাইম ব্যাংক পিএলসির ৩১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার ডিজিটাল প্ল্যাটফর্মে আয়োজিত সভায় ৩৫৮ জন নিবন্ধিত শেয়ারহোল্ডার অংশগ্রহণ করেন।
৭ ঘণ্টা আগে