
চিকিৎসার জন্য আদালতের কাছে থাইল্যান্ড যাওয়ার অনুমতি চেয়েছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেন। তবে আদালত তাঁকে সেই অনুমতি দেননি।
আজ মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ নির্দেশ দেন।
মোয়াজ্জেমের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. রায়হান। শুনানিতে তিনি আদালতকে বলেন, মোয়াজ্জেম হোসেনকে ষড়যন্ত্রমূলকভাবে হয়রানি করার জন্য দুর্নীতির দায়ে অভিযুক্ত করা হয়েছে। তিনি কোনো প্রকার আইনশৃঙ্খলাভঙ্গকারী ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত নন।
আইনজীবী বলেন, মোয়াজ্জেম হোসেন পড়ে গিয়ে স্পাইনাল কর্ডে আঘাত পান। সেখান থেকে ফ্লুইড বের হচ্ছে। তিনি চিকিৎসার জন্য থাইল্যান্ড যেতে চান। ১৫ ফেব্রুয়ারি অ্যাপয়েন্টমেন্টের তারিখ নির্ধারণ করা হয়েছে।
শুনানি শেষে মোয়াজ্জেম হোসেনের আবেদন নামঞ্জুর করা হয় বলে জানান আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন।
জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ছাত্র প্রতিনিধি হিসেবে উপদেষ্টা পরিষদের অংশ হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এরপর বিশ্ববিদ্যালয়ের বন্ধু মোয়াজ্জেমকে সহকারী হিসেবে নিয়োগ দেন তিনি।
একপর্যায়ে মোয়াজ্জেমের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে তদবির ও টেন্ডার-বাণিজ্যের মাধ্যমে শতকোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে গত বছরের ২১ এপ্রিল তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
এরপর ২২ মে মোয়াজ্জেম হোসেনকে জিজ্ঞাসাবাদ করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদিন পর দুদক তাঁর দেশত্যাগে নিষেধাজ্ঞার পাশাপাশি এনআইডি ব্লক করার আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ শনিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যাবেন। প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম তিনি দলের কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন। তাঁর আগমনকে ঘিরে নয়াপল্টনে নেতাকর্মীদের ভিড় দেখা গেছে।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (২৮ মার্চ) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, মরহুমা দিলারা হাফিজ একজন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী ছিলেন। তাঁর মৃত্যুতে জাতি একজন সজ্জন
১ ঘণ্টা আগে
চিফ হুইপ জানান, তদন্ত কমিটি দুটি বিষয় দেখবে—কোনো স্যাবোটাজ হয়েছে কি না, আর আসলে সাউন্ড সিস্টেমে সমস্যা কী; তার সমাধান কীভাবে করা যায়।
৩ ঘণ্টা আগে
আগামী সোমবার বেলা ১১টায় দিলারা হাফিজের জানাজা জাতীয় সংসদ দক্ষিণ প্লাজায় এবং বাদ জোহর সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর বনানী সামরিক বাহিনীর কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হবে।
৪ ঘণ্টা আগে