
বাংলাদেশ সেনাবাহিনীর সব সেনাসদস্যের উদ্দেশে সেনাবাহিনী প্রধানের নিয়মিত দরবার অনুষ্ঠিত হয়েছে। দরবারে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সেনাসদস্যদের পেশাগত দক্ষতা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন...

জেনারেল ওয়াকার-উজ-জামান মহান স্বাধীনতাযুদ্ধে আত্মোৎসর্গকারী ইএমই কোরের বীর সেনানীসহ সব বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি ইএমই কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং যুদ্ধ ও শান্তিকালে সেনাবাহিনীর অস্ত্র, যানবাহন ও যন্ত্রপাতির মেরামত এবং রক্ষণাবেক্ষণে কোরটির গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন।

মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতাভুক্ত তিন দেশের সামরিক প্রধানেরা সৌদি আরবে বৈঠক করেছেন। ইয়েমেনে সংঘাত তীব্রতর হওয়া এবং সৌদি আরবের ওপর হুতিদের অব্যাহত হামলার প্রেক্ষাপটে জোটের সদস্যদেশগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদার করার উদ্যোগের অংশ হিসেবে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধানে বক্তব্য দিতে দুর্নীতি দমন কমিশনে (দুদক) হাজির হননি সাবেক সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে তিনি দুদকের কাছে ৩০ দিন সময় চেয়েছেন।