শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের শুরু থেকেই সরব ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ছাত্রদের হয়ে কথা বলতে রাস্তায় নেমেছিলেন তিনি। এ কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলের শিকার হতে হয়েছিল তাঁকে।
বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির সঙ্গে তাঁর পুরোনো ছবি শেয়ার করে বলা হচ্ছিল, এই আন্দোলনে রাজনৈতিক অ্যাজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করছেন বাঁধন। সম্প্রতি এ বিষয়ে কথা বলেছেন তিনি। জানিয়েছেন, ছাত্র আন্দোলনের আগে থেকেই হেনস্তার শিকার হয়েছেন, এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুরের সঙ্গে ছবি থাকার কারণে চারবার তাঁকে ভারতের ভিসা দেওয়া হয়নি।
বাঁধন বলেন, ‘ছাত্রদের সঙ্গে সংহতি জানানোর পর থেকে আমাকে যে ধরনের সাইবার বুলিং করা হয়েছে, সেটা অনেক ভয়ানক ছিল। রুমিন ফারহানার সঙ্গে একটা ছবি দিয়ে আমাকে টার্গেট করা হচ্ছিল। রুমিন আমার ফ্রেন্ড। সে কি আমার বন্ধু হতে পারবে না? বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিসহ সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গেও আমার ছবি আছে। তাঁদের সবাইকে যে আমি পছন্দ করি, ব্যাপারটা সে রকম নয়। আমার সঙ্গে ছবি নেই এমন মানুষের সংখ্যাই কম। কারণ, আমি ছবি তুলতে অনেক পছন্দ করি।’
গত ফেব্রুয়ারিতে আয়োজিত ১৫তম বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল জুরি হওয়ার আমন্ত্রণ পেয়েছিলেন বাঁধন। তবে ভিসা না পাওয়ায় শেষ পর্যন্ত ওই উৎসবে যোগ দিতে পারেননি তিনি। সে সময় কিছু না বললেও বাঁধন জানালেন, মূলত ভিপি নুরের সঙ্গে ছবি থাকায় তাঁকে ভিসা দেওয়া হয়নি।
বাঁধন বলেন, ‘আমি কলকাতায় কাজ করেছি, বলিউডে কাজ করেছি। তারপরেও নুরের সঙ্গে ছবি থাকায় আমার আবেদন রিফিউজ করা হয়েছে। ভিপি নুরের সঙ্গে ছবিটি তুলেছিলাম আমেরিকান এম্বাসির ফাউন্ডেশন ডেতে। এই ছবিটা অনেকেই আমাকে ডিলিট করতে বলেছে। আমি সেটা করি নাই। কিন্তু এই কারণে আমাকে চারবার ইন্ডিয়ান ভিসা দেওয়ার ক্ষেত্রে রিফিউজ করা হয়েছে। আমাকে বলা হয়েছে, ছবিটা ডিলিট করে দিয়ে সরি বলতে। ভুলে দিয়ে ফেলছি এটা বলতে হবে। কিন্তু আমি সেটা করিনি। কারণ, আমি তো ছবিটা ভুলে দিইনি। আমাকে এটা বলতে বাধ্য করতে পারবে না কেউ। এটা কোনো ক্রাইম না। এটার জন্য কেউ আমাকে কোনো কিছু থেকে বঞ্চিত করলে এটা তাদের সমস্যা, আমার নয়।’

নতুন করে তৈরি হয়েছে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার অন্যতম সফল সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’। নতুন নাম দেওয়া হয়েছে ‘আবার হঠাৎ বৃষ্টি’। গল্প একই থাকলেও বদলে গেছে সিনেমার প্রেক্ষাপট। বর্তমান সময়ের আলোকেই নির্মিত হয়েছে আবার হঠাৎ বৃষ্টি। এবার সিনেমাটি পরিচালনা করেছেন কামরুজ্জামান।
৯ ঘণ্টা আগে
দুই যুগ ধরে গান, গিটার আর ড্রামসে মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছেন রায়েফ আল হাসান। রাফা নামেই সবার কাছে পরিচিত তিনি। একাধিক ব্যান্ডে বাজালেও অর্থহীন ও ক্রিপটিক ফেইটের সদস্য হিসেবেই বেশি পরিচিতি পেয়েছেন। কয়েক বছর আগে অ্যাভয়েড রাফা নামে গঠন করেছেন নিজের ব্যান্ড। ব্যান্ডটি নিয়ে দেশের মঞ্চে নিয়মিত পারফর্ম...
১৮ ঘণ্টা আগে
ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র এবারের পর্ব ধারণ করা হয়েছে সীমান্তবর্তী জেলা জামালপুরে। অনুষ্ঠানের মূল মঞ্চটি নির্মাণ করা হয়েছে বকশীগঞ্জ উপজেলার গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত লাউচাপড়া অবসর বিনোদন কেন্দ্রের উন্মুক্ত চত্বরে।
১৯ ঘণ্টা আগে
গাজায় বেসামরিক ফিলিস্তিনিদের ওপর অব্যাহত হামলা ও চরম মানবিক সংকটের প্রতিবাদে ২০২৭ সালের ‘ইউরোভিশন সং কনটেস্ট’ বয়কটের ঘোষণা দিয়েছে আয়ারল্যান্ড। ইসরায়েলের অংশগ্রহণের কারণে প্রতিযোগিতা থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেওয়ার পাশাপাশি এই আসর সম্প্রচার না করারও সিদ্ধান্ত নিয়েছে দেশটির...
২০ ঘণ্টা আগে