
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের নতুন সরকারকে চীন সমর্থন করে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে আজ রোববার সাক্ষাতের সময় এ কথা বলেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। ঢাকায় চীনা দূতাবাসের ভ্যারিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।
বৈঠকে উভয় পক্ষ চীন-বাংলাদেশ সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
রাষ্ট্রদূত ইয়াও সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য বাংলাদেশের কর্তৃপক্ষকে সাধুবাদ জানান। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য ড. খলিলুর রহমানকে অভিনন্দনও জানান তিনি।
চীনের রাষ্ট্রদূত বলেন, বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী এবং বাংলাদেশের কৌশলগত অংশীদার হিসেবে চীন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায়। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারকে সমর্থন করে চীন। সংহতি ও স্থিতিশীলতা বজায় রাখতে এবং জাতীয় সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় চীন বাংলাদেশকে সমর্থন করে।
রাষ্ট্রদূত আরও বলেন, চীন বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সকল ক্ষেত্রে সহযোগিতা এগিয়ে নিতে এবং দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা করতে প্রস্তুত।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, চীন বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু এবং নির্ভরযোগ্য অংশীদার। বাংলাদেশ চীনের প্রতি বন্ধুত্বপূর্ণ নীতি অনুসরণের পাশাপাশি বন্ধুত্বের সম্পর্ক আরও গভীর করবে। বাংলাদেশ উভয় দেশের জনগণের বৃহত্তর কল্যাণের জন্য চীনের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে চায়।

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে, ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর ২ জন সৈনিক নিহত এবং ১ জন কর্মকর্তা গুরুতরভাবে আহত হয়েছেন।
৪২ মিনিট আগে
সিইসি বলেন, নির্বাচন কমিশনের ওপর মানুষের যে আস্থা নষ্ট হয়ে গিয়েছিল, তা অনেকটাই পুনরুদ্ধার হয়েছে। একইভাবে বেসামরিক প্রশাসন, পুলিশসহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর মানুষের যে আস্থার সংকট তৈরি হয়েছিল, সেটিও পুনরুদ্ধার হয়েছে।
১ ঘণ্টা আগে
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। শপথ গ্রহণের পরপরই তিনি সাধারণ পরিষদের নতুন এই অধিবেশনের কার্যক্রম উদ্বোধন করেন।
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ বুধবার ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগে প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
১ ঘণ্টা আগে