তিউনিসিয়ার উপকূলে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে নিহত ৯ জনের মধ্যে ৮ জনই বাংলাদেশি। সাগরপথে লিবিয়া হয়ে এসব ব্যক্তি ইউরোপ যাচ্ছিলেন। আজ মঙ্গলবার বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তির বরাতে ইউএনবি এ খবর জানিয়েছে।
জানা গেছে, ওই নৌকায় প্রায় ৫২ অভিবাসনপ্রত্যাশী ছিলেন। তাঁরা ভূমধ্যসাগর হয়ে ইউরোপে যাচ্ছিলেন। ১৫ ফেব্রুয়ারি নৌকায় অগ্নিকাণ্ডে অন্তত ৯ জন নিহত হয়েছেন। নিহত অন্যজন পাকিস্তানের নাগরিক।
লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস নিহত আট বাংলাদেশির পরিচয় জানিয়েছে। তাঁরা হলেন মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ির নয়ন বিশ্বাস, উপজেলার খালিয়ার মামুন শেখ ও সজল, উপজেলার বাজিতপুর নতুনবাজারের কাজি সজীব ও উপজেলার কবিরাজপুরের কায়সার, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাগদীর রিফাত, উপজেলার দিগনগরের রাসেল এবং গঙ্গারামপুর গোহালার ইমরুল কায়েস ওরফে আপন।
জানা গেছে, তিউনিসিয়ার নৌবাহিনী নৌকা থেকে ২৬ বাংলাদেশিকে উদ্ধার করেছে। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
বাংলাদেশ দূতাবাস সূত্র জানায়, বাংলাদেশসহ বিভিন্ন দেশের মোট ৫২ অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে নৌকাটি লিবিয়ার উপকূল থেকে ইউরোপের উদ্দেশ্যে যাওয়ার পথে তিউনিসিয়ার উপকূলে নৌকাটিতে আগুন ধরে যায়।
বাংলাদেশ দূতাবাস সূত্র জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বাংলাদেশি উদ্ধার ও প্রয়োজনীয় চিকিৎসার জন্য তারা তিউনিসিয়ার কর্তৃপক্ষ, আন্তর্জাতিক রেড ক্রিসেন্ট সোসাইটি ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সঙ্গে যোগাযোগ রাখছে।

২০২৪ সালের জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধে সাতজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
১৫ মিনিট আগে
টেকসই, সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
২৪ মিনিট আগে
সিলেট এসে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সকাল ১১টা ২৭ মিনিটে তাঁকে বহনকারী বিমান সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
৩৮ মিনিট আগে
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম মন্তব্যের বিষয়ে কোনো পাল্টা মন্তব্য করতে রাজি নয় নির্বাচন কমিশন (ইসি)। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, এ বিষয়ে তাঁর পক্ষ থেকে ‘নো কমেন্টস’।
৪১ মিনিট আগে