
নির্বাচন কমিশন (ইসি) কোনো ধরনের পক্ষপাতিত্ব ছাড়াই আপিল শুনানি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানিতে কমিশন কোনো পক্ষপাত দেখায়নি। অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে স্বতন্ত্র প্রার্থীদের এক শতাংশ ভোটারের সমর্থনের বিষয়টিও শিথিল করা হয়েছে।
আজ রোববার (১৮ জানুয়ারি) নির্বাচন ভবনে টানা ৯ দিনের আপিল শুনানি শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
শুনানি শেষে সিইসি নাসির উদ্দিন জানান, রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানিতে কমিশন কোনো পক্ষপাত দেখায়নি। অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে এক শতাংশ ভোটারের সমর্থনসূচক স্বাক্ষরের শর্তেও ছাড় দেওয়া হয়েছে।
সিইসি বলেন, ‘আমি এবং আমার টিমের পক্ষ থেকে কোনো পক্ষপাতদুষ্ট সিদ্ধান্ত দেওয়া হয়নি। দ্বৈত নাগরিকত্বসংক্রান্ত সব বিষয়ে অভিন্ন নীতি অনুসরণ করা হয়েছে।’
১০ জানুয়ারি মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিল শুনানি শুরু করে কমিশন। আজ পর্যন্ত তারা সব মিলিয়ে ৬৪৫টি আপিলের শুনানি ও নিষ্পত্তি শেষ করেছে। ৯ দিনের শুনানি শেষে আগে বাতিল হওয়া ৪০০-এর বেশি প্রার্থী পুনরায় আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনী প্রতিযোগিতায় ফিরেছেন।
ইসি সূত্রে জানা যায়, গত ২৯ ডিসেম্বর মনোনয়ন দাখিলের শেষ দিনে দেশের ৩০০ আসনে ২ হাজার ৫৬৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে ১ হাজার ৮৪২টি মনোনয়ন বৈধ এবং ৭২৩টি বাতিল ঘোষণা করা হয়।
গত ১১ ডিসেম্বর নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ-সংক্রান্ত গণভোট একসঙ্গে আয়োজনের তফসিল ঘোষণা করে। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি।
তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। নির্বাচনী প্রচার শুরু হবে ২২ জানুয়ারি থেকে এবং ভোট গ্রহণের ৪৮ ঘণ্টা আগে অর্থাৎ ১০ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মিনিটে প্রচার শেষ হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিশাল জয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে পাকিস্তান। আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দেশটির প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পৃথক বার্তায় অভিনন্দন জানান।
২ ঘণ্টা আগে
তিনি বলেছেন, এই বিজয় তারেক রহমানের নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন। ভারত একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পাশে থাকবে।
৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সফলতার জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন এবং ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে যুক্তরাষ্ট্র।
৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গণনা প্রায় শেষ। এখন চলছে ফলাফল ঘোষণা। শেষ খবর পাওয়া পর্যন্ত বিএনপির প্রার্থীরা ১০৩টি আসনে নির্বাচিত হয়েছেন। জামায়াত নির্বাচিত হয়েছে ৪৩টি আসনে। আর এনসিপি নির্বাচিত হয়েছে ৩টি আসনে। এর মধ্যে রয়েছে:
১১ ঘণ্টা আগে