
ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ারের দুই বোন ও এক ভগ্নিপতির বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ রোববার সংস্থার উপপরিচালক আকতারুল ইসলাম এই নোটিশ জারি করেন।
দুদক সূত্রে জানা গেছে, কবির বিন আনোয়ারের বোন ও রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক শ্যামলী হোসেনের নামে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ১ কোটি ৯২ লাখ ৪৫ হাজার ১৩৭ টাকা মূল্যের সম্পদ অর্জন ও দখলে রাখার তথ্য পাওয়া গেছে। এ কারণে দুদক আইন, ২০০৪-এর ২৬(১) ধারা অনুযায়ী তাঁর বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারির অনুমোদন দেওয়া হয়েছে।
একইভাবে শ্যামলী হোসেনের স্বামী শাহাদাত হোসেনের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে দুদক। তাঁর বিরুদ্ধে জ্ঞাত আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ ৬ কোটি ৯৬ লাখ ৬৪ হাজার ৩৪১ টাকার সম্পদ অর্জনের তথ্য উদ্ঘাটিত হয়েছে। একই বিধান অনুযায়ী তাঁকেও সম্পদ বিবরণী দাখিলের নির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
এ ছাড়া কবির বিন আনোয়ারের আরেক বোন ও উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি ভার্সনের শাখাপ্রধান ইমেলদা হোসেনের বিরুদ্ধেও ৫৫ লাখ ২২ হাজার ৯৩১ টাকার অবৈধ সম্পদ অর্জনের তথ্য পেয়েছে দুদক।
সম্পদ বিবরণী দাখিলের পর আয়ের উৎস যাচাই করে আইনবহির্ভূত সম্পদের প্রমাণ মিললে তাঁর বিরুদ্ধেও মামলা করা হবে বলে জানায় দুদক।

১৯৮১ সালের ১ জুন। রাত আড়াইটা। জে. মঞ্জুরকে বহনকারী জিপটি এক টানে সেনানিবাস থেকে বের হয়ে চলতে লাগাল হাটহাজারীর দিকে। অন্ধকার রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছে জিপ। জেনারেল মঞ্জুর হঠাৎ করে গাড়ি থামাতে বললেন। রাজি হলেন না মেজর মোজাফফর। তিনি বললেন, ‘আমাদের আর একটু এগিয়ে গিয়ে থামা উচিত।...
২ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার পর দলীয় তদন্তে নৈতিক স্খলনের প্রমাণ পাওয়ার কথা জানিয়ে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করেছে জামায়াতে ইমলামী। সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচিত সংসদীয় দল থেকে পদত্যাগ কিংবা সংসদে...
৬ ঘণ্টা আগে
আমরা বিনিয়োগকারীদের জন্য সম্ভাব্য সব ধরনের সুযোগ-সুবিধা তৈরির চেষ্টা করছি। প্রধানমন্ত্রীরও স্পষ্ট নির্দেশনা হলো, সরকারি অর্থে আর সবকিছু করার প্রয়োজন নেই। যেখানে সম্ভব, বেসরকারি খাতকে দায়িত্ব দেওয়া। বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোকে বেসরকারিকরণ করতে চায় সরকার। ভারতের বিভিন্ন শহরে এই ধরনের উদাহরণ রয়েছে।
৬ ঘণ্টা আগে
‘এটা দেখতে হবে। দেখার পরিপ্রেক্ষিতে আমাদের বিদ্যমান আইন, পার্শ্ববর্তী দেশগুলোতে কী অবস্থা আছে এবং এই সম্পর্কিত আর কোনো আইনের রুলিং বা জাজমেন্ট আছে কি না, সেগুলো দেখে পরে আমরা সিদ্ধান্ত নেব...
৭ ঘণ্টা আগে