
উদ্দীপন থেকে ক্ষুদ্রঋণের প্রায় ২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক সচিব ও উদ্দীপনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মিহির কান্তি মজুমদারসহ ১৫ জনকে আসামি করে ছয়টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।
দুদক সূত্রে জানা গেছে, উদ্দীপন থেকে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মিহির কান্তি মজুমদার ও অন্যান্যরা ভুয়া ঋণ প্রকল্প দেখিয়ে প্রায় ২০০ কোটি টাকার বেশি অর্থ হাতিয়ে নিয়েছে। দুর্নীতি দমন কমিশনের তদন্তে অর্থ আত্মাসাতের প্রমাণ পাওয়া গেছে।
দুদকের করা ছয়টি মামলায় উদ্দীপন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মিহির কান্তি মজুমদার, ভাইস চেয়ারম্যান জাকিয়া কে হাসান, কোষাধ্যক্ষ ড. মো. গোলাম আহাদ, সদস্য ভবতোষ নাথকে আসামি করা হয়েছে।
পাঁচটি মামলায় আসামি করা হয়েছে উদ্দীপন পরিচালনা পর্ষদের সদস্য মো. মাহবুবুর রহমান, নাহিদ সুলতান ও নজরুল ইসলামকে। চারটি মামলায় আসামি করা হয়েছে উদ্দীপনের পরিচালনা পর্ষদের সদস্য শওকত হোসেন, আবু জামিল ফয়সাল ও রেহানা বেগমকে।
এ ছাড়া উদ্দীপন পরিচালনা পর্ষদের নির্বাহী পরিচালক ও সিইও বিদ্যুৎ কুমার বসু ও খাজা শামসুল হুদা, ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান, সদস্য রেজা সেলিম, নাহিদ মো. তৌহিদকে বিভিন্ন মামলায় আসামি করা হয়েছে।
দুদক সূত্র জানা যায়, তাঁদের বিরুদ্ধে দরিদ্র মানুষ থেকে অর্থ সংগ্রহ করে পরে প্রকল্পের নামে লুটপাট করার প্রমাণ পেয়েছে দুদক। মিহির কান্তি মজুমদার সাবেক সচিব ও পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান। তাঁর ছোট ভাই পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি বনজ কুমার মজুমদার, যাঁর বিরুদ্ধে দুদক একাধিক অভিযোগ অনুসন্ধান করছে।
আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি ৪০৯, ৪২০, ৪৬৭, ৪৭১, ১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭–এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।
আরও খবর পড়ুন:

কোম্পানিগুলো দেশে এলপি গ্যাসের পর্যাপ্ত মজুতের কথা বলার পর বাজারে সংকট আরও তীব্র হয়েছে। সুযোগসন্ধানী ব্যবসায়ীরা মানুষের প্রয়োজনকে কাজে লাগিয়ে দাম বাড়িয়ে চলেছেন। বাজারে তদারকি না থাকায় তাঁরা ১২ কেজি গ্যাসের সিলিন্ডারের দাম এক সপ্তাহের ব্যবধানে আদায় করছেন ২ হাজার ৬০০ টাকা।
৪ ঘণ্টা আগে
আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম। এই কূটনৈতিক মিশন চালুর মাধ্যমে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যে দ্বি-পাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে এক নতুন মাইলফলক উন্মোচিত হলো...
৭ ঘণ্টা আগে
ফাউন্ডেশন আহমদ রফিকের সংগৃহীত বই, বিভিন্ন সাময়িকী, স্মারক প্রভৃতি নিয়ে একটি বেসরকারি সংস্থার কার্যালয়কে অস্থায়ী কার্যালয় হিসেবে ব্যবহার করছে। একজন ভাষাসংগ্রামীর সংগৃহীত বইপুস্তক, ব্যবহার্য, নামাঙ্কিত প্রতিটি সামগ্রীই মহামূল্যবান। অমূল্য সম্পদ হিসেবে ফাউন্ডেশন সেগুলো আগলে রাখার চেষ্টা করছে।
৯ ঘণ্টা আগে
বাংলাদেশ সেনাবাহিনীর সব সেনাসদস্যের উদ্দেশে সেনাবাহিনী প্রধানের নিয়মিত দরবার অনুষ্ঠিত হয়েছে। দরবারে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সেনাসদস্যদের পেশাগত দক্ষতা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন...
৯ ঘণ্টা আগে