
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। এই জয়ে বিএনপি এবং দলের চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আজ শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করা এক পোস্টে তিনি এই অভিনন্দন জানান।
মালয়েশিয়ার রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা বারনামার প্রতিবেদনে বলা হয়েছে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার বাংলাদেশের জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান এবং দলকে অভিনন্দন জানিয়েছেন। তিনি এই ফলাফলকে গণতন্ত্রের জয় হিসেবে আখ্যা দিয়েছেন।
ফেসবুকে দেওয়া পোস্টে আনোয়ার ইব্রাহিম বলেন, অসাধারণ চ্যালেঞ্জের মুখেও বাংলাদেশের জনগণ ব্যালটের মাধ্যমে স্পষ্ট ম্যান্ডেট দিয়েছেন। তিনি বলেন, ‘এই গুরুত্বপূর্ণ পরিবর্তনের সময়ে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের জন্য এবং গণতান্ত্রিক প্রক্রিয়া যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তা নিশ্চিত করায় আমার প্রিয় বন্ধু ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
আনোয়ার বলেন, নতুন বাংলাদেশের প্রশাসনের সঙ্গে সম্পৃক্ততা জোরদারে মালয়েশিয়া প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও বলেন, ‘মালয়েশিয়া বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে কাজ করতে আগ্রহী, যাতে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন গতি পায়। আমি মালয়েশিয়ার জনগণের পক্ষ থেকে বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।’
বিদেশি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এই নির্বাচনে বাংলাদেশে মোট ১২ কোটি ৭৬ লাখের বেশি মানুষ ভোটার ছিলেন। এই নির্বাচনের পাশাপাশি সাংবিধানিক সংস্কার নিয়ে একটি গণভোটও অনুষ্ঠিত হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সাড়ে ১৭ কোটি মানুষের এই দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে ২০২৪ সালের আগস্টে গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর এই নির্বাচন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ।
উল্লেখ্য, তারেক রহমান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে।

খুলনার দৌলতপুর ডিপো থেকে রাজশাহী ও নাটোর রেলওয়ের প্রধান ডিপোতে দেড় মাস ধরে ডিজেল সরবরাহ বন্ধ। এই কারণে উত্তরাঞ্চলের চার কৃষিনির্ভর জেলা রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও নওগাঁয় তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে।
৭ ঘণ্টা আগে
সাত দিনে (২৮ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ) রাষ্ট্রায়ত্ত তিন তেল বিপণন কোম্পানি পদ্মা, মেঘনা ও যমুনা থেকে ডিলাররা তুলেছে ১ লাখ ৭৫ হাজার টন জ্বালানি তেল। অথচ স্বাভাবিক সময়ে এই পরিমাণ তেল ডিলারদের কাছে যেত ১৬ দিনে।
৮ ঘণ্টা আগে
দেশে হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় জনমনে উদ্বেগের পরিপ্রেক্ষিতে আগামী রোববার থেকে জরুরি টিকা ক্যাম্পেইন শুরুর কথা জানিয়েছে সরকার। দ্রুত ছড়িয়ে পড়তে সক্ষম এই রোগের উপসর্গ নিয়ে চলতি বছরে ২ হাজারের বেশি শিশু দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। মৃত্যু হয়েছে ৫০টির বেশি শিশুর।
৯ ঘণ্টা আগে
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নেতৃত্বে ইতিমধ্যে একটি আন্তঃসংস্থা টাস্কফোর্স গঠন করা হয়েছে। টাস্কফোর্স চিহ্নিত ও অগ্রাধিকারপ্রাপ্ত ১১টি মামলায় পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে আইনি কার্যক্রম চলমান রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। আজ বুধবার বিকেলে জাতীয় সংসদ অধিবেশনের ষষ্ঠ কার্যদিবসে প্রশ্নোত্তর পর্বে...
১১ ঘণ্টা আগে