Ajker Patrika

তারেক রহমানকে ফোন করে শুভেচ্ছা জানালেন মোদি

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৭: ০৭
তারেক রহমানকে ফোন করে শুভেচ্ছা জানালেন মোদি
তারেক রহমানকে অভিনন্দন নরেন্দ্র মোদির । ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় পাওয়া বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফোন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় তিনি তারেক রহমানকে জয়ের জন্য শুভেচ্ছা জানান।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভেরিফায়েড ফেসবুক পেজে আজ শুক্রবার বিকেলে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

পোস্টে মোদি লিখেছেন, ‘তারেক রহমানের সঙ্গে কথা বলতে পেরে আনন্দিত। বাংলাদেশের নির্বাচনে অসাধারণ জয়ের জন্য আমি তাঁকে অভিনন্দন জানাই। বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণে তাঁর প্রচেষ্টায় আমার শুভেচ্ছা ও সমর্থন জানিয়েছি।’

নরেন্দ্র মোদি আরও লিখেছেন, ‘গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনে আবদ্ধ ঘনিষ্ঠ দুই প্রতিবেশী হিসেবে আমি আমাদের উভয় দেশের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য ভারতের অব্যাহত অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত