Ajker Patrika

বার কাউন্সিলের অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
বার কাউন্সিলের অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট
ফাইল ছবি

বাংলাদেশ বার কাউন্সিল পরিচালনার জন্য গঠন করা অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছে। আজ বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ এ রিট দায়ের করেন। রিটে ৩০ দিনের মধ্যে বার কাউন্সিলের নির্বাচন চাওয়া হয়েছে। আর নির্বাচন না হওয়া পর্যন্ত অ্যাডহক কমিটির কার্যক্রম স্থগিত চাওয়া হয়েছে।

এর আগে মঙ্গলবার আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল পরিচালনার জন্য ১৫ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। অ্যাডহক কমিটিতে বিএনপি সমর্থক ১২ জন, জামায়াতে ইসলামী সমর্থক দুজন ও এনসিপি সমর্থক একজন আইনজীবীকে রাখা হয়েছে।

রিটের বিষয়ে আইনজীবী ইউনুছ আলী আকন্দ বলেন, বার কাউন্সিল আইনে বলা আছে, এক বছরের জন্য অ্যাডহক কমিটি করা যেতে পারে যদি মহামারি থাকে। এ বছর কোনো মহামারি নেই। আর আইনে দ্বিতীয়বার অ্যাডহক কমিটির বিধান নেই। তাই এই রিট করা হয়েছে।

অ্যাডহক কমিটির চেয়ারম্যান পদাধিকার বলে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। অ্যাডহক কমিটির সদস্যদের মধ্যে বিএনপির সমর্থকেরা হলেন–জয়নুল আবেদীন, মো. বদরুদ্দোজা বাদল, মাসুদ আহমেদ তালুকদার, এ এইচ এম মুশফিকুর রহমান তুহিন, রাগীব রউফ চৌধুরী, আইনজীবী নাসির উদ্দিন অসীম, সরকার তাহমিনা বেগম সন্ধ্যা, মো. নাজিম উদ্দিন চৌধুরী, আলী আসগর, সৈয়দ নজরুল ইসলাম এবং মাহফুজুর রহমান মিলন।

এনসিপি সমর্থক মোহাম্মদ হোসেন লিপু এবং জামায়াতে ইসলামী সমর্থক জসীম উদ্দীন সরকার ও মোহাম্মদ শিশির মনির সদস্য হিসেবে রয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত