বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার (এসপি) পদের চার কর্মকর্তাকে অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব মাহবুবুর রহমানের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের এসপি মো. শাহরিয়ার, পুলিশের বিশেষ শাখার এসপি ড. মোহাম্মদ আবদুল কাদের, অপরাধ তদন্ত বিভাগের এসপি মো. মাসুম বিল্লাহ তালুকদার ও মো. জান্নাতুল হাসান।
প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশের এই চার কর্মকর্তা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে জ্যেষ্ঠ সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর পদোন্নতিপ্রাপ্ত পদে যোগদানপত্র পাঠাবেন। জনস্বার্থে জারি হওয়া এ আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।
আরও খবর পড়ুন:

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ওপর লক্ষ্যভিত্তিক হামলাকে ‘আন্তর্জাতিক আইন ও প্রতিষ্ঠিত বৈশ্বিক রীতিনীতির সুস্পষ্ট লঙ্ঘন’ বলে আখ্যা দিয়েছে বাংলাদেশ সরকার। তাঁর মৃত্যুতে ইরানি জনগণের প্রতি সমবেদনাও জানিয়েছে বাংলাদেশ।
১৬ মিনিট আগে
জুলাই অভ্যুত্থানের স্পিরিট সমুন্নত রাখতে সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতিকে ভাষণ দান থেকে বিরত রাখতে প্রধানমন্ত্রী বরাবর চিঠি দেওয়া হয়েছে। আজ সোমবার ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির এ চিঠি দেন।
২৭ মিনিট আগে
চট্টগ্রাম-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) দিদারুল আলম ও তাঁর স্ত্রী মোসা. ইসমাত আরা বেগম এবং পাবনার সাবেক পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম ও তাঁর স্ত্রী ফারহানা রহমানের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।
১ ঘণ্টা আগে
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সচিব মহিবুল হকের ৪ কোটি ২০ লাখ টাকার একটি ফ্ল্যাট ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ আজ সোমবার এই নির্দেশ দেন।
১ ঘণ্টা আগে