
আগামী ২২ এপ্রিল পবিত্র ঈদুল ফিতর ধরে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। আজ বুধবার দুপুরে রেল ভবনের সম্মেলনে কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। সব টিকিট অনলাইনে বিক্রি করা হবে বলেও জানান মন্ত্রী।
রেলমন্ত্রী বলেন, ‘ঈদের সময় কমলাপুরের যে পরিবেশ তৈরি হয়—এটা রেলের জন্য খুবই বিব্রতকর হয়। এখন মানুষ দুই দিন কমলাপুরে থেকেও টিকিট পায় না। সব মানুষ টিকিট পাবে না। ঈদের সময় আমাদের সব অর্জন নষ্ট হয়ে যায়। তাই অনলাইনে শতভাগ টিকেট দেওয়া হবে।’
রেলমন্ত্রী বলেন, ‘৭ এপ্রিল টিকিট কাটলে যাত্রা করতে হবে ১৭ এপ্রিল, ৮ এপ্রিল টিকিট কাটলে যাত্রা করতে হবে ১৮ এপ্রিল, ৯ এপ্রিল টিকিট কাটলে যাত্রা করতে হবে ১৯ এপ্রিল, ১০ এপ্রিল টিকিট কাটলে যাত্রা করতে হবে ২০ এপ্রিল এবং ১১ এপ্রিল টিকিট কাটলে যাত্রা করতে হবে ২১ এপ্রিল।’ ঢাকা থেকে প্রতিদিন মোট ২৫ হাজার ৭৭৮টি আসনে যাত্রী পরিবহন করা হবে।
‘আন্তঃনগর ট্রেনের শোভন শ্রেণির নন এসি মোট আসনের বিপরীতে ২৫ শতাংশ দাঁড়িয়ে যাওয়ার টিকিট বিক্রি করা হবে। ঈদকে কেন্দ্র করে মোট ৯ জোড়া বিশেষ ট্রেন চালানো হবে। ফিরতি টিকিট বিক্রি শুরু হবে আগামী ১৫ এপ্রিল থেকে।’
তবে ২২, ২৩ এবং ২৪ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে চাঁদ দেখার ওপর নির্ভর করা হবে বলেও জানান মন্ত্রী।
আরও খবর পড়ুন:

আনিসুল হক ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠানের ২৩টি ব্যাংক হিসাবে ৩৭৫ কোটি ৫০ লাখ ৯৯ হাজার ৪৫২ টাকা জমা এবং ৩৬১ কোটি ৭৩ লাখ ২৭ হাজার ১২৯ টাকা উত্তোলনের তথ্য পেয়েছে দুদক।
২ মিনিট আগে
অসদাচরণের অভিযোগে পুলিশের সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ সুপার) মো. আপেল মাহমুদকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
১ ঘণ্টা আগে
নানা আলোচনা-সমালোচনার মধ্যেই ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে নতুন করে যাত্রা শুরু করেছে র্যাব। আজ বুধবার থেকে নতুন নামে কার্যক্রম শুরুর কথা জানিয়েছেন বাহিনীর প্রধান আহসান হাবীব পলাশ। তিনি বলেন, ‘এসআরবি নামে গেজেট হয়েছে। আমরা র্যাবের নাম পরিবর্তন করে এসআরবি নাম দিয়ে আজ থেকে সব কাজ শুরু..
১ ঘণ্টা আগে
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হলেও গণতান্ত্রিক উত্তরণ বারবার ক্ষুণ্ন হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
১ ঘণ্টা আগে