
ইংল্যান্ড সিরিজ শেষ করেই দুবাইয়ের স্বর্ণ ব্যবসায়ী আরাভ খান ওরফে রবিউল ইসলাম ওরফে আপন ওরফে হৃদয়ের স্বর্ণালংকারের দোকান উদ্বোধন করতে গিয়েছিলেন সাকিব আল হাসান। পুলিশ কর্মকর্তা হত্যা মামলার আসামি আরাভ খানের আমন্ত্রণে সাকিবের দুবাইয়ে যাওয়ার ঘটনা তুমুল আলোচিত–সমালোচিত।
দুবাইয়ে গত তিন দিন খোঁজ নিয়ে জানা গেছে, দোকানের কোনো ধরনের প্রস্তুতি ছাড়াই তড়িঘড়ি করে উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ থেকে যাঁরা এসেছেন, তাঁদের মধ্যে শুধু জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানকে ৫০ হাজার দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫ লাখ টাকা) সম্মানী দেওয়া হয়েছে। হিরো আলমসহ অন্যদের আসার পর টাকা দেওয়ার কথা থাকলেও দেওয়া হয়নি। তাঁরাও পরিস্থিতি বুঝে টাকা না নিয়ে চলে গেছেন।
অনুষ্ঠান সমন্বয়ের দায়িত্বে থাকা দোকানের অংশীদার উসমান গণি বলেন, সাকিবকে দেওয়ার পুরো টাকাও ছিল না। অন্য এক ব্যবসায়ীর কাছ থেকে ৫ হাজার দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় দেড় লাখ টাকা) ধার করতে হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে কিছু ভিডিও কনটেন্ট তৈরি করা প্রবাসী এক টেলিভিশন সাংবাদিককেও টাকা পরিশোধ করেননি আরাভ।
আরও খবর পড়ুন:

আন্তর্জাতিক ক্রিকেট থেকে প্রায় এক মাস দূরে বাংলাদেশ ক্রিকেট দল। আগস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের পর এখন তানজিদ হাসান তামিম-সাইফ হাসানদের ব্যস্ততা এশিয়ান গেমস নিয়ে। এক মাস বাইরে থাকলেও র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের। বিপরীতে পিছিয়েছেন আফগানিস্তানের এক তারকা ক্রিকেটার।
১১ মিনিট আগে
এলচের বিপক্ষে বেশ কয়েকটি সুযোগ পেয়েও গোলের দেখা পাননি ভিনিসিয়ুস জুনিয়র। তবে সেই ব্যর্থতা ব্রাজিলিয়ান তারকার আত্মবিশ্বাসে প্রভাব ফেলেনি। আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে গোলখরা কাটানোর প্রত্যয় জানিয়ে প্রতিপক্ষকে একরকম হুঙ্কারই দিয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে
কোনো ঘটনা ঘটলে চুপ করে বসে থাকার পাত্র নন ক্রিস্টিয়ানো রোনালদো। নিজের ওপর ঘটা ঘটনা তো বটেই, এমনকি অপ্রত্যাশিত ঘটনা ঘটলে সামাজিকমাধ্যমে পোস্ট দিয়ে প্রতিবাদ জানান তিনি। এবার রোনালদোর প্রতিবাদের পর সৌদি ক্লাবকে মোটা অঙ্কের টাকা জরিমানা করা হয়েছে।
১ ঘণ্টা আগে
তিন বছর পর আবারও ভারতের মাটিতে ফিরছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম। ২০২৭ মৌসুমের মিনি নিলাম ভারতে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকবাজ।
১ ঘণ্টা আগে