
জবাবে রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, বাংলাদেশে বর্তমানে রুট হিসেবে রেলপথের দৈর্ঘ্য ৩ হাজার ৪২৮ কিলোমিটার এবং ট্র্যাক হিসেবে ৪ হাজার ৮২৮ কিলোমিটার। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ও রেলওয়ে মাস্টারপ্ল্যান অনুযায়ী বাংলাদেশের সব জেলাকে পর্যায়ক্রমে রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

দীর্ঘ দেড় বছরেরও বেশি সময়ের অনিশ্চয়তার পর বাংলাদেশ-ভারতের মধ্যে বহুল প্রতীক্ষিত ৩৮তম ইন্টার গভর্নমেন্টাল রেলওয়ে মিটিং (আইজিআরএম) বা আন্তঃসরকারি রেলওয়ে বৈঠক শুরু হচ্ছে আগামীকাল। ঢাকায় অনুষ্ঠিত এ বৈঠক চলবে আগামীকাল ৮ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত...

প্রায় দুই দশক ধরে বন্ধ নীলফামারীর সৈয়দপুর-চিলাহাটি রেলপথের ৯ স্টেশনের মধ্যে ৫টি। ফলে একদিকে যাত্রীদের ভোগান্তি বাড়ছে, অন্যদিকে পরিত্যক্ত স্টেশনগুলোর অবকাঠামো, লুপলাইন ও মূল্যবান রেলসম্পদ নষ্ট হচ্ছে এবং বেদখল হচ্ছে বিপুল ভূসম্পত্তি।

টানা বৃষ্টিতে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের জানআলী হাট ও ষোলশহর স্টেশনের মধ্যবর্তী শমসেরপাড়া এলাকায় প্রায় ৫০০ মিটার রেললাইন দেড় থেকে দুই ফুট পানির নিচে তলিয়ে গেছে। গতকাল মঙ্গলবার থেকেই ওই অংশে ট্রেন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।