
দুবাইয়ে স্বর্ণের দোকান উদ্বোধনীতে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসানসহ দেশের কয়েকজন তারকার অংশগ্রহণ করাকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান হারুন অর রশীদ।
আজ বৃহস্পতিবার দুপুরে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
বিতর্কিত সেই স্বর্ণ ব্যবসায়ী আরাভ খান সম্পর্কে হারুন অর রশীদ বলেন, ‘আমরা ইন্টারপোলের সহায়তা নিয়ে তাঁকে দেশে ফেরত নিয়ে আসব। তিনি বর্তমানে দুবাইয়ে রয়েছেন। তাঁর ভারতের পাসপোর্ট রয়েছে। বিষয়টি আমরা তদন্ত করছি। তাঁর বিরুদ্ধে এখনো পর্যন্ত আদালতের ১২টি পরোয়ানা পেয়েছি আমরা।’
হারুন অর রশীদ বলেন, ‘আমাদের একজন মেধাবী পুলিশ কর্মকর্তাকে খুন করেছে। কেবল খুনই করেনি, লাশ গুম করার জন্য পুড়িয়েছে। সেই ঘটনাটি আমরা জেনেছি, সেই ব্যক্তি অপরাধী তা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তারপরও তার অনুষ্ঠানে সাকিব আল হাসানসহ কয়েকজনের অংশগ্রহণ দুঃখজনক।’
সাকিব আল হাসানসহ সবাইকে জানানো হয়েছে। এরপরও তাঁরা কেন খুনির অনুষ্ঠানে গেলেন, তা আমরা বুঝতে পারছি না উল্লেখ করে ডিবি প্রধান বলেন, ‘তদন্তের স্বার্থে প্রয়োজন মনে করলে তাঁদেরও জিজ্ঞাসাবাদ করা হবে। যারা সেখানে গিয়েছেন, যাদের নাম আসছে, সেই বিষয়টি আমরা খতিয়ে দেখব।’
উল্লেখ্য, সাকিবসহ অন্য কয়েকজন তারকা যে প্রতিষ্ঠান উদ্বোধন করে এসেছেন সেটির মালিক আরাভ খান। তিনি ঢাকার স্পেশাল ব্রাঞ্চের (এসবি) পুলিশ ইন্সপেক্টর মামুন ইমরান খান হত্যা মামলার পলাতক আসামি। তাঁর বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার আশুনিয়া গ্রামে। তাঁর বিরুদ্ধে হত্যা মামলা ছাড়াও অস্ত্র মামলা রয়েছে।
২০১৮ সালের ৮ জুলাই বনানীতে হত্যাকাণ্ডের শিকার হন মামুন ইমরান খান। পরদিন তাঁর মরদেহ গাজীপুরের উলুখোলার একটি জঙ্গলে নিয়ে পেট্রল ঢেলে পুড়িয়ে দেওয়া হয়। ওই মামলার আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খান সম্প্রতি আলোচনায় আসেন দুবাইয়ে ‘আরাভ জুয়েলার্স’ নামে একটি গয়নার দোকান উদ্বোধন করে। দোকানটির উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন—সাকিব আল হাসান, ইউটিউবার হিরো আলম, নির্মাতা দেবাশীষ বিশ্বাস, গায়ক ইসরাত জাহান জুঁই, আরফিন আকাশ, মাইনুল আহসান নোবেল, জাহেদ পারভেজ পাবেল, বেলাল খান এবং রুবেল খন্দকার।
২০১৯ সালের ৮ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক শেখ মাহবুবুর রহমান সিএমএম আদালতে পুলিশ মামুন ইমরান খান হত্যা মামলার অভিযোগপত্র দাখিল করেন।

দেশে গত জুন মাসের তুলনায় জুলাইয়ে সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনা বেড়েছে। জুনে দেশের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনা ছিল ১৮টি। জুলাইয়ে এই সংখ্যা দ্বিগুণ বেড়ে হয়েছে ৩৬টি। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) মাসিক মানবাধিকার...
৩ ঘণ্টা আগে
সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় প্রক্সি পরীক্ষার্থী দিয়ে পরীক্ষা দেওয়ানো এবং প্রতারণার মাধ্যমে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগে ৪৫তম বিসিএসে সমবায় ক্যাডারে সুপারিশপ্রাপ্ত একজনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তদন্তে একটি সংঘবদ্ধ জালিয়াত চক্র অর্থের বিনিময়ে প্রক্সি পরীক্ষার্থী...
৩ ঘণ্টা আগে
রংপুরের পীরগঞ্জের মেয়ে ও নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম আসরের চ্যাম্পিয়ন কিশোরী ফুটবলার স্মৃতি কিসকুর একটি ছোট্ট আকুতি থেকেই শুরু। মায়ের সঙ্গে চ্যাম্পিয়ন হওয়ার আনন্দ ভাগাভাগি করতে একটি মোবাইল ফোনের ইচ্ছার কথা গণমাধ্যমে জানিয়েছিলেন তিনি। সেই আকুতিতে সাড়া দিয়ে কিসকুর মায়ের...
৩ ঘণ্টা আগে
নাগরিক সেবার কার্যক্রম স্বচক্ষে দেখতে রাজধানীর সড়কে-সড়কে ঘুরছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়াই সংশ্লিষ্টদের সঙ্গে নিয়ে নিজে গাড়ি চালিয়ে যাচ্ছেন নগরীর বিভিন্ন এলাকায়। পরিদর্শনকালে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রম, বৃক্ষরোপণ, সবুজায়ন, পানি নিষ্কাশন ব্যবস্থা...
৪ ঘণ্টা আগে